Dhaka 12:29 am, Friday, 15 May 2026
News Title :
বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

দুই মাস ধরে উপদেষ্টা পদ নিয়ে অনিশ্চয়তায় আছি: মাহফুজ আলম

Update Time : 04:38:50 pm, Sunday, 28 September 2025

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, গত দুই মাস ধরে তিনি উপদেষ্টা পদ নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন, রাজনৈতিক দলগুলো মে মাস থেকে ছাত্র উপদেষ্টাদের পদত্যাগের দাবি জানাচ্ছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘গণমাধ্যমের স্ব-নিয়ন্ত্রণ ও অভিযোগ ব্যবস্থাপনা: রাজনৈতিক ও নীতিগত দৃষ্টিভঙ্গি’ শীর্ষক সংলাপে মাহফুজ আলম এসব কথা বলেন। সংলাপের আয়োজন করে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস), সহযোগিতা করেছে যুক্তরাজ্য সরকার ও দ্য এশিয়া ফাউন্ডেশন।

তথ্য উপদেষ্টা বলেন, ‘আমি জানি না কখন পদত্যাগ করব। দুই মাস ধরে এ অনিশ্চয়তার মধ্যে আছি।’ তিনি আরও বলেন, ‘রাজনৈতিক দলগুলোকে বুঝতে হবে, যারা এই কাজে নিয়োজিত তারা কিভাবে কাজ করতে পারবে, কারা বাধা দেবেন না।’

মাহফুজ আলম জানান, মে মাস থেকে রাজনৈতিক দলগুলো ছাত্র উপদেষ্টাদের পদত্যাগের দাবি শুরু করে এবং এ সংক্রান্ত স্লোগান তিনি তার সরকারি বাসভবন থেকেও শুনেছেন।

তিনি সাংবাদিকতা সুরক্ষা আইনের প্রসঙ্গে বলেন, খসড়া থেকে শুরু করে বিল আকারে পাশ পর্যন্ত মোট ১৮টি ধাপ রয়েছে। দুই মাস আগে তিনি প্রক্রিয়া দ্রুততর করার নির্দেশ দিয়েছেন, তবে এখনো দ্বিতীয় ধাপে রয়েছে।

তথ্য উপদেষ্টা যোগ করেন, অন্যান্য উপদেষ্টারা গত বছর আগস্টে দায়িত্ব নিলেও কী করবেন বুঝে উঠতে পারেননি। তার ক্ষেত্রেও দায়িত্ব নেওয়ার পর পরই অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবুও তিনি আশা প্রকাশ করেন, বর্তমান সরকারের মেয়াদের মধ্যে সাংবাদিকতা সুরক্ষা আইন বাস্তবায়িত হবে।

প্রিন্ট