Dhaka 3:57 pm, Monday, 25 May 2026
News Title :
বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

মোংলা প্রেস ক্লাবে আজকের দর্পণ পত্রিকার ১২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Update Time : 08:09:54 pm, Monday, 22 September 2025

ওমর ফারুক : দৈনিক আজকের দর্পণ পত্রিকার ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ১২ বছরে পদার্পণ উপলক্ষে মোংলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যা ৬টায় মোংলা প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পাঠক-সমর্থকদের অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশে এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোংলা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট এবং মোংলা উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক কোহিনুর সরদার। তিনি বলেন, “জাতীয় দৈনিক হিসেবে আজকের দর্পণ শুধু সংবাদপত্র নয়, বরং সমাজের আয়না। এ পত্রিকা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করেছে। দেশের গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে আজকের দর্পণের অবদান অনস্বীকার্য।”

বিশেষ অতিথির বক্তব্যে মোংলা প্রেসক্লাব সভাপতি মোঃ আহসান হাবিব হাসান বলেন, “জাতীয় পত্রিকা হিসেবে আজকের দর্পণ মাঠপর্যায়ের সংবাদ তুলে ধরে কেন্দ্রীয় পাঠকের কাছে পৌঁছে দেয়। এর মাধ্যমে কেন্দ্র ও প্রান্তের মধ্যে সেতুবন্ধন তৈরি হয়।”

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হাসান গাজী বলেন, “জাতীয় দৈনিক আজকের দর্পণ শুধু রাজধানী বা শহরনির্ভর নয়, বরং গ্রামের মানুষের কথাও তুলে ধরে। প্রান্তিক মানুষের সুখ-দুঃখকে জাতীয় পরিসরে প্রকাশ করাই এ পত্রিকার অন্যতম শক্তি।”

সাংগঠনিক সম্পাদক মোঃ ওমর ফারুক বলেন, “আজকের দর্পণ দেশের সাংবাদিকতার জগতে সঠিক তথ্য, নিরপেক্ষতা ও সততার প্রতীক হয়ে উঠেছে। গণমানুষের কথা বলার যে অঙ্গীকার নিয়ে পত্রিকাটি যাত্রা শুরু করেছিল, আজও সেই অঙ্গীকার অটুট রেখেছে।”

অনুষ্ঠানে মোংলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশ নিয়ে জাতীয় দৈনিক আজকের দর্পণ এর ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

প্রিন্ট