Dhaka 8:12 am, Tuesday, 16 June 2026
News Title :
বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

ভাঙ্গুড়ায় ‘বিষের কারখানা’ ধ্বংস: নকল দুধ উৎপাদনকারী বাবা- ছেলে পলাতক

Update Time : 11:35:44 am, Monday, 22 September 2025

পুলিশের তৎপরতায় বিপুল পরিমাণ কেমিক্যাল জব্দ, জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি

পাবনার ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির এক বিপজ্জনক কারখানায় পুলিশের অভিযান পরিচালিত হয়েছে, যা জনস্বাস্থ্য রক্ষায় একটি প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে মন্ডতোষ ইউনিয়নের গজারমারা গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

অভিযুক্ত কারখানার মালিক মো: সবুজ এবং তার বাবা মো: আছের আলী বহু বছর ধরে কেমিক্যাল মিশিয়ে নকল দুধ তৈরি করে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানকে সরবরাহ করছিলেন।

ভাঙ্গুড়া থানার উপ-পরিদর্শক মো: রেজাউল করিম চৌধুরী নেতৃত্বে অভিযানটি সফলভাবে সম্পন্ন হয়। তিনি জানান, ঘটনাস্থল থেকে ১৭৫ কেজি দুধ তৈরির কেমিক্যাল, ১০০ কেজি মিক্সার কেমিক্যাল, কস্টিক সোডা ও লবণ জব্দ করা হয়েছে। এসব কেমিক্যাল দিয়ে নকল দুধ উৎপাদন করা হতো, যা মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। অভিযানের খবর পেয়ে মালিক-বাবা পালিয়ে যায়।

ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মো: শফিকুল ইসলাম বলেন—
“জনস্বাস্থ্য রক্ষায় এই ধরনের অভিযান পুলিশকে আরও দৃঢ় করেছে। খাদ্যে ভেজাল রোধে ভাঙ্গুড়া থানা সর্বদা তৎপর। এসআই মো: রেজাউল করিম চৌধুরীর নেতৃত্বে পরিচালিত এই অভিযান একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। এ ধরনের অপরাধীদের কাউকেই ছাড় দেওয়া হবে না। দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।”

প্রিন্ট