Dhaka 12:59 am, Thursday, 11 June 2026
News Title :
বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

শ্রীলঙ্কা ম্যাচে বদল আসবে একাদশে? সুযোগ পাবেন সাইফউদ্দিনরা?

Update Time : 12:43:10 pm, Saturday, 13 September 2025

এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। রাত সাড়ে আটটার এই ম্যাচে লিটন দাসদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এই ম্যাচের আগে প্রশ্ন উঠছে, বাংলাদেশ একাদশে বদল আসবে কি না, এই নিয়ে। যদি বদল আসে, তাহলে সুযোগ পাবেন কে, সাইফ হাসান, সাইফউদ্দিন, নাকি নাসুম আহমেদরা!

প্রথম ম্যাচ যদি বিশ্লেষণ করা হয়, তাহলে সে ম্যাচে দলের ‘উইক লিংক’ হিসেবে দেখা যাবে বেশ কিছু দিক। তাওহীদ হৃদয় ৩৫ রানের ইনিংস খেলেছিলেন, এরপরও তিনি পড়বেন সেই ক্যাটাগরিতে। হংকংয়ের বিপক্ষে সে ম্যাচে এই রান করতে তার লেগেছিল ৩৬ বল।

তবে তার সমস্যাটা এখানেও নয়। পুরোনো দুর্বলতাই ভোগাচ্ছে তাকে। অফ সাইডে খেলতে পারছেন না। রান বের করতে হচ্ছে বারবার শাফল করে। তার ওপর স্ট্রাইক রেটটাও স্বাস্থ্যকর নয়। শেষ অনেক দিন ধরে ছন্দেও নেই।

সেসব বিষয় হিসেবে রাখলে তাকে এই ম্যাচের একাদশে রাখা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। সাইফ হাসানকে এই জায়গায় একাদশে নিয়ে আসাটাকেও বেশ যুক্তিযুক্ত মনে হতে পারে। কারণ তিনি দলে এলে বোলিংয়ের একটা বিকল্পও বেড়ে যায় অধিনায়কের হাতে।

আরেকটা ‘উইক লিংক’ হিসেবে দেখা যেতে পারে রিশাদ হোসেনকে। তুলনামূলক সহজ প্রতিপক্ষ হংকংয়ের বিপক্ষেও তিনি রান দিয়েছেন ওভারপ্রতি ৮ এর কাছাকাছি, কোটা শেষ করেছেন ৩১ রানে ২ উইকেট নিয়ে। তার জায়গায় পেস অলরাউন্ডার সাইফউদ্দীন কিংবা বিশেষজ্ঞ স্পিনার নাসুমকে একাদশে আনা হতে পারে কি না, তা নিয়েও আলোচনা হতে পারে।

তবে এর পরও দুইজনকেই আজ একাদশে রাখতে পারে বাংলাদেশ, দল সূত্রে এমনটাই খবর মিলছে। উইনিং কম্বিনেশন না ভাঙার অলিখিত একটা রীতি আছে, বাংলাদেশ তা মেনেই নামতে চায় মাঠে। শেষ ম্যাচে হৃদয়ের রান তাকে আত্মবিশ্বাস দেবে, এই বিশ্বাস থেকে তার ওপর আরও এক ম্যাচে আস্থা রাখতে পারে টিম ম্যানেজমেন্ট।

ওদিকে শ্রীলঙ্কার বিপক্ষে রিশাদ হোসেনের ট্র্যাক রেকর্ড কথা বলছে তার পক্ষে। ৭ ম্যাচে ১০ উইকেট নিয়েছেন তিনি। দুবার পেয়েছেন তিন উইকেট, প্রথম বার গেল বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের জয়ের পথটা গড়ে দিয়েছিলেন, বনে গিয়েছিলেন ম্যাচসেরা। এরপর সবশেষ শ্রীলঙ্কা সিরিজেও দল যে জয়ে ফিরেছিল, সে দ্বিতীয় ম্যাচে তিনি নিয়েছিলেন ৩ উইকেট।

শ্রীলঙ্কার বিপক্ষে অতীত হৃদয়ের পক্ষেও কথা বলছে। ২০২৪ বিশ্বকাপে তার ২০ বলে ৪০ রানের ঝোড়ো ইনিংসই তো দলকে জয়ের কক্ষপথে ফিরিয়ে এনেছিল।

সব মিলিয়ে তাই দলে পরিবর্তন আসার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। দৈব দুর্বিপাক হলে সেটা ভিন্ন বিষয়। তবে তা না হলে বাংলাদেশ শ্রীলঙ্কার মুখোমুখি হবে হংকংয়ের বিপক্ষে ম্যাচের একাদশ নিয়েই।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ–
পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মাহেদী, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশ ক্রিকেট সাইফউদ্দিন তাওহিদ হৃদয় এশিয়া কাপ ক্রিকেট শ্রীলঙ্কান ক্রিকেট

ঘটনাপ্রবাহ: এশিয়া কাপ ২০২৫
১৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৭ পিএম
শ্রীলঙ্কা ম্যাচে বদল আসবে একাদশে? সুযোগ পাবেন সাইফউদ্দিনরা?
১৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৪ পিএম
সাকিবের রেকর্ড কেড়ে নেওয়ার অপেক্ষায় লিটন
১৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৯ এএম
এশিয়া কাপে পাকিস্তানের দাপুটে শুরু, উড়িয়ে দিল ওমানকে
১২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৮ পিএম
ওমানের সঙ্গেই ব্যাটিং দৈন্যদশা পাকিস্তানের
১২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫০ পিএম
খেলা ছাড়ার আগেই চাকরি পেলেন উসমান খাজা

প্রিন্ট