Dhaka 5:57 am, Thursday, 14 May 2026
News Title :
বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

তানজিদ-পারভেজের রেকর্ড ভাঙার ম্যাচে সিরিজ নিশ্চিত

Update Time : 09:21:48 pm, Monday, 1 September 2025

তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনের রেকর্ড ভাঙার ম্যাচে জয় লাভ করে বাংলাদেশ। এই জয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চত করল টাইগাররা।

ইনিংসের চতুর্থ ওভারে ছক্কা মেরে এক পঞ্জিকাবর্ষে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড গড়েন পারভেজ হোসেন। ১২তম ওভারে সেই রেকর্ড ভেঙে দিলেন তানজিদ হাসান তামিম।

২০২৫ সালে টি-টোয়েন্টিতে তানজিদের ছক্কা এখন ২৩টি। পারভেজ মেরেছেন ২২টি। রেকর্ড ভাঙা ছক্কাটি তানজিদ মেরেছেন ম্যাক্স ও’ডাউডকে মিড উইকেট দিয়ে।

সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস টস হেরে প্রথমে ব্যাট করে ১৭.৩ ওভারে ১০৩ রানে অলআউট হয় নেদারল্যান্ডস।

সহজ টার্গেট তাড়া করতে নেমে এক উইকেট হারিয়ে ৪১ বল হাতে রেখেই ৯ উইকেটের দাপুটে জয় পায় বাংলাদেশ। এই জয়ে সিরিজ নিশ্চিত হয়।

দলের জয়ে ৪০ বলে চারটি বাউন্ডারি আর দুটি ছক্কার সাহায্যে ৫৪ রান করে অপরাজিত থাকেন ওপেনার তানজিদ হাসান তামিম। ১৮ বলে ১৮ রানে অপরাজিত থাকেন লিটন দাস। আর ২৩ বলে ২১ রান করে ফেরেন পারভেজ হোসেন ইমন।

এদিন আগে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরু থেকে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ১৭.৩ ওভারে ১০৩ রানে অলআউট হয় নেদারল্যান্ডস।

দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান করার সুযোগ পান আরিয়ান দত্ত। তিনি ২৪ বলে তিন চার আর এক ছক্কায় এই রান করেন। এছাড়া ১৭ বলে চার বাউন্ডারিতে ২৪ রান করেন ওপেনার বিক্রমজিত সিং।

বাংলাদেশ দলের হয়ে ৪ ওভারে মাত্র ২১ রানে ৩ উইকেট নেন নাসুম আহমেদ। ৩ ওভারে ১৮ রানে ২ উইকেট নেন মোস্তাফিজুর রহমান। ৪ ওভারে ২২ রানে ২ উইকেট নেন তাসকিন আহমেদ। ৩ ওভারে ১৬ রানে এক উইকেট নেন তানজিম হাসান সাকিব। ৩.৩ ওভারে ২৪ রানে এক উইকেট নেন মেহেদী হাসান।

প্রিন্ট