Dhaka 4:38 pm, Sunday, 31 May 2026
News Title :
বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

চাঁদা না দেয়ায় গণঅধিকার নেতার হাতে ইউপি চেয়ারম্যান লাঞ্ছিত

Update Time : 11:05:48 pm, Wednesday, 27 August 2025

পটুয়াখালীর দুমকিতে চাঁদার দাবিতে গণঅধিকারের আহবায়ক কর্তৃক এক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যানকে মারধর করার অভিযোগ ওঠেছে। বুধবার ২৭ আগস্ট বিকেল সাড়ে ৪টায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কক্ষে এ ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, মুরাদিয়ার প্যানেল চেয়ারম্যান হাফিজুর রহমান ফোরকান মহিলা বিষয়ক কর্মকর্তার অফিস কক্ষে মাতৃত্বকালীন ভাতার বিষয়ে কাজ করছিলেন। এসময় উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক মুন্না জহিরের নেতৃত্বে ৭/৮জন উচ্ছৃঙ্খল যুবক ওই কক্ষে ঢুকে হাফিজুর রহমান ফোরকানের ওপর চড়াও হয়ে এলোপাথারি চর-থাপ্পর, কিলঘুষি মেরে এক পর্যায়ে টেনে হিচড়ে বাইরে বেড় করে বেধরক মারধর করতে থাকে। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারিসহ লোকজন জড়ো হলে হামলাকারীরা দ্রুত সটকে পড়ে।

মারধরের শিকার মুরাদিয়ার ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান ফোরকানের অভিযোগ, গণঅধিকারের আহবায়ক মুন্নাজহির বেশ কয়েকদিন যাবৎ তার কাছে দল চালাতে খরচ লাগে এজন্য কিছু টাকা চাঁদা দাবি করে আসছিল। টাকা দিতে অস্বীকৃতি জানালে লোকজন নিয়ে তার ওপর হামলা চালিয়ে তাঁকে শারীরিক ভাবে লাঞ্ছিত করেছে। বিষয়টি ইউএনওকে অবহিত করে এ ঘটনায় থানায় অভিযোগ করবেন বলে জানিয়েছেন।

চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে মুন্না জহির বলেন, এলাকার একটি রাস্তার কাজে বিলম্ব ও অনিয়ম নিয়ে তর্কবিতর্ক হয়েছে। তবে মারধরের অভিযোগ সঠিক নহে। দুমকি থানার অফিসার ইনচার্জ মো: জাকির হোসেন বলেন, এবিষয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

প্রিন্ট