ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে Logo লিমন-বৃষ্টি হত্যার নেপথ্যে কী কারণ, জানালেন এফবিআই এজেন্ট Logo হাইকোর্টে এমপি আমির হামজার আগাম জামিন Logo ভাঙ্গুড়ায় জনতা ট্রেসপোট এজেন্সিতে অভিযান: নকল দুধ তৈরির কেমিক্যাল জব্দ ও ধ্বংস Logo নবীনগরে নৌকায় বসা নিয়ে বিরোধ: ঘুষিতে প্রাণ গেল এক ব্যক্তির Logo সংসদে হাসনাত আবদুল্লাহ আবার ভয় ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে Logo আল্লাহর দেওয়া বজ্রপাতে ১২ জনের মৃত্যু Logo টানা তাপদাহের মধ্যে রাজধানীসহ বিভিন্ন স্থানে স্বস্তির বৃষ্টি Logo ইসলামপুরে আওয়ামীলীগের ২৪ নেতাকর্মী জামিন চেয়ে আদালতে স্বেচায় আত্মসমর্পন করায় আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দেন Logo কিশোরগঞ্জ জেলার ভৈরবে গজারি ইউনিয়নের প্রধান নুরুল ইসলাম খোলকানী অনুষ্ঠিত, সহস্রাধিক মানুষের উপস্থিতি ছিল

সাভারে নীলা বেগম (২৪) নামে এক প্রবাসীর স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে পৌরসভার সোবহানবাগ এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার রাজু আহমেদের বাড়ির ভাড়াটিয়া সৌদি প্রবাসী হাসিব হোসেনের স্ত্রী।

স্থানীয়রা জানান, প্রবাসী স্বামী হাসিব হোসেনের সঙ্গে অভিমান করে আজ বিকেলে নিজ ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন স্ত্রী নীলা বেগম। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’–এ ফোন পেয়ে সন্ধ্যারাতে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আলম জানান, স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ঘরের বৈদ্যুতিক পাখার (ফ্যান) সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেওয়া প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পরে লাশের প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে

সাভারে নীলা বেগম (২৪) নামে এক প্রবাসীর স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে

আপডেট সময় ০৪:৪৯:৩২ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫