Dhaka 8:52 am, Sunday, 31 May 2026
News Title :
বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকের ৩৭% বাংলাদেশি

Update Time : 09:24:34 pm, Tuesday, 26 August 2025

মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকের ৩৭% বাংলাদেশি
মালয়েশিয়ায় বৈধভাবে কাজ করছেন ৮ লাখের বেশি বাংলাদেশি। এ সংখ্যা দেশটির মোট বিদেশি শ্রমশক্তির ৩৭ শতাংশ, যা সর্বোচ্চ।

সোমবার (২৫ আগস্ট) দেশটির পার্লামেন্টে সংসদ সদস্য হাসান করিমের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য দেয়। এরপর মঙ্গলবার দ্য স্টার পত্রিকার খবরে এ তথ্য উঠে আসে।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুন পর্যন্ত অস্থায়ী ওয়ার্ক পারমিটে কাজ করছেন ৮ লাখ ৩ হাজার ৩৩২ জন বাংলাদেশি। তারা মূলত স্বল্পদক্ষ খাতে কর্মরত।

মন্ত্রণালয় জানায়, করোনার পর ২০২২ সালে আবার উন্মুক্ত হয় মালয়েশিয়ার শ্রমবাজার। সে বছরই ৪৯ হাজার ৩৫৩ বাংলাদেশি দেশটিতে পাড়ি জমান। পরের বছর বিদেশি কর্মী নিয়োগে শিথিলতা আনা হলে আরও ৩ লাখ ৯৭ হাজার ৫৪৮ বাংলাদেশি সেখানে প্রবেশ করেন।

তবে কিছু দুঃসংবাদও রয়েছে। ২০২২ সালে ২০ হাজার ৩৩১ জন এবং ২০২৩ সালে ২৩ হাজার ৬৫ জন বাংলাদেশি শ্রমিককে দেশে ফেরত পাঠানো হয়। তারা মূলত চুক্তির মেয়াদ শেষ বা অন্য জটিলতায় পড়ে চাকরি হারান।

এছাড়া, ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও অবস্থান করায় ৭৯০ জন বাংলাদেশিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

প্রিন্ট