ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী Logo হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান Logo মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। Logo দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। Logo টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা Logo জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, Logo সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি Logo ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত Logo ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

মা-মেয়েকে গলা কেটে হত্যা, এলাকায় শোক ও আতঙ্ক

খাগড়াছড়ির রামগড় উপজেলায় নৃশংসভাবে মা ও মেয়েকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার গভীর রাতে রামগড় সদর ইউনিয়নের পূর্ব বাগানটিলা এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে মরদেহ উদ্ধারের পর এলাকায় শোকের পাশাপাশি আতঙ্ক বিরাজ করছে।

নিহতরা হলেন আমেনা বেগম (৯৫) ও তার মেয়ে রায়হানা আক্তার (৪৫)। বিষয়টি নিশ্চিত করেছেন রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন।

ওসি জানান, “বুধবার রাতে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। ঘটনাস্থলে তখন শুধু মা ও মেয়ে ছিলেন। বৃহস্পতিবার সকালে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। কীভাবে এই হত্যাকাণ্ড ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।”

তিনি আরও বলেন, বর্তমানে মরদেহ ঘটনাস্থলেই রয়েছে। ক্রাইম ইউনিট আলামত সংগ্রহের কাজ শেষ করলেই লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে।

এদিকে এ নৃশংস হত্যাকাণ্ডে স্থানীয়দের মধ্যে গভীর শোকের পাশাপাশি আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী

মা-মেয়েকে গলা কেটে হত্যা, এলাকায় শোক ও আতঙ্ক

আপডেট সময় ০২:০৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫