Dhaka 5:13 pm, Sunday, 17 May 2026
News Title :
বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

পলাশে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন ও পুরষ্কার বিতরণ

Update Time : 03:32:38 pm, Monday, 18 August 2025

নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষে “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এ-ই প্রতিপাদ্যকে সামনে রেখে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

১৮ আগস্ট ২০২৫ রোজ সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আবুবক্কর সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন পলাশ থানার অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন। সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব মাহবুবুর রহমান খান।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুবক্কর সিদ্দিকী বলেন, “বাংলাদেশ বর্তমানে মিঠা ও স্বাদু পানির মাছ উৎপাদনে বিশ্বে দ্বিতীয় স্থান অধিকার করেছে। আর ইলিশ উৎপাদনে বাংলাদেশ এক নম্বরে রয়েছে। এ অর্জন আমাদের জাতীয় গর্ব। মাছ শুধু অর্থনৈতিক উন্নয়নের খাত নয়, বরং আমাদের খাদ্য নিরাপত্তা ও পুষ্টির অন্যতম উৎস।”

তিনি আরও বলেন, পৃথিবীর উন্নত দেশগুলো এখন বাংলাদেশকে সম্মানের চোখে দেখছে। তাই মৎস্য সম্পদ রক্ষায় সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

আলোচনা সভায় বক্তারা বলেন, মৎস্য সম্পদ বাংলাদেশের অন্যতম বড় সম্পদ। দেশের প্রায় ৫০ থেকে ৬০ শতাংশ প্রাণিজ আমিষ আসে মাছ থেকে। মাছের ফ্যাটি এসিড, ওমেগা-থ্রি ও ভিটামিন মানব শরীরের জন্য অত্যন্ত উপকারী। সুস্থ দেহ গঠন ও পুষ্টি চাহিদা পূরণে মাছের ভূমিকা অপরিসীম।

তারা আরও বলেন, খাল, বিল, নদী-নালা ও ডোবা-জলাশয় সংরক্ষণ করে এগুলোকে মাছের অভয়াশ্রমে পরিণত করতে হবে। সচেতনতার মাধ্যমে এগুলোকে চাষাবাদের উপযোগী করে তুলতে হবে, যাতে কর্মসংস্থান সৃষ্টি হয়, মানুষ স্বাবলম্বী হয় এবং দেশ অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী হয়ে ওঠে।

বক্তারা চাইনিজ কারেন্ট জালের ব্যবহার রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।আলোচনা অনুষ্ঠান শেষে এলাকার শ্রেষ্ঠ মাছ চাষিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
পরিশেষে সকলের জন্য দোয়া ও শুভকামনার মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর উদ্বোধনী কর্মসূচি সফলভাবে সমাপ্তি হয়।

প্রিন্ট