Dhaka 4:05 pm, Wednesday, 17 June 2026
News Title :
বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

বিমানবন্দর থেকে ফের ৯৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

Update Time : 11:34:36 am, Saturday, 16 August 2025

ছবি: সংগৃহীত
মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে ৯৮ বাংলাদেশিকে।

শুক্রবার (১৫ আগস্ট) ভোরে ঢাকা থেকে বিমানে মালয়েশিয়া গেলেও তারা দেশটিতে প্রবেশের অনুমতি পাননি। পরে সবাইকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

মালয়েশিয়ার বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা শুক্রবার রাত ১টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত বিমানবন্দরের টার্মিনাল-১ এ অভিযান চালায়। এ সময় ১৮১ জন যাত্রীর কাগজপত্র যাচাই করা হয়। এর মধ্যে ৯৮ জন বাংলাদেশি প্রয়োজনীয় ডকুমেন্টস দেখাতে ব্যর্থ হন। পরে তাদেরকে ‘নো টু ল্যান্ড’ নোটিশ দেওয়া হয়।

সংস্থাটির এক বিবৃতিতে জানানো হয়, আটক ব্যক্তিরা ঢাকা থেকে ভোরের ফ্লাইটে এসেছিলেন। ধারণা করা হচ্ছে, দিনের বেলার কড়াকড়ি এড়াতেই তারা ভোরে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করেন।

বিবৃতিতে আরও বলা হয়, ভুয়া হোটেল বুকিং, রিটার্ন টিকিট না থাকা এবং পর্যাপ্ত অর্থের প্রমাণ দিতে না পারায় তাদের প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। এছাড়া, পর্যটন ভিসায় এসে অবৈধভাবে কাজ ও থাকার উদ্দেশ্যে প্রবেশের চেষ্টা করেছেন বলে সন্দেহ করা হচ্ছে।

একে-পিএস জানিয়েছে, সীমান্তের সার্বভৌমত্ব রক্ষা ও জাতীয় নিরাপত্তা জোরদার করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এর আগে গত ১২ ও ১৩ আগস্টও একই কারণে কুয়ালালামপুর বিমানবন্দর থেকে ২০৪ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছিল।

প্রিন্ট