Dhaka 7:34 am, Sunday, 7 June 2026
News Title :
বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

গাজীপুরের কালিয়াকৈরে চাঁদা দাবির অভিযোগে আটক ১

Update Time : 07:26:37 pm, Thursday, 7 August 2025

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পিঁপড়াসিট এলাকায় মাছের খামার’কে কেন্দ্র করে চাঁদা দাবির ঘটনা ঘটেছে। এ ব্যাপারে ওই মৎস্য খামারের সাধারণ সম্পাদক মোঃ মজিবর রহমান বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি চাঁদাবাজির অভিযোগ দায়ের করেন। অভিযোগে বাদী মজিবর রহমান উল্লেখ করেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিবাদী সেলিম মিয়া (৪০), পিতা- মৃত হযরত আলী, গ্রাম: পিঁপড়াসিট, তিনি সহ আরও ৭ থেকে ৮ জন সন্ত্রাসী জোরপূর্বক সম্পূর্ণ অন্যায় ভাবে ২২ একর জমির উপর নির্মিত আইডিয়াল মৎস্য খামারটি চাষাবাদ করে ভোগ দখল করে এবং আওয়ামী লীগ সরকারের ক্ষমতা বলে খামারের আওতায় জমির মালিকদের কোন প্রকার জমির ভাড়া পরিশোধ করে নাই।
বাদী মজিবর রহমান তার অভিযোগে আরো উল্লেখ করেন বিগত আওয়ামী লীগ সরকার পতনের পর মৎস্য খামারের আওতাধীন জমির মালিকগণ গাবচালা এলাকার তালেব আলীর ছেলে নাজিম উদ্দিন এবং নয়াপাড়া এলাকার চানমিয়ার ছেলে আয়নাল হকের নিকট ছয় বছরের জন্য ভাড়া দেন কিন্তু ১ নং বিবাদী সেলিম মিয়া আত্মগোপনে থেকে ওই মাছের খামারটি দখল করার জন্য আনিসুর রহমান (৪২), জসীমউদ্দীন (৩৩), মিনহাজ উদ্দিন (৫০), মাসুদ রানা(৪৫), আব্দুস সালাম(৪৫), সর্ব সাং পিপড়াসিট সহ অজ্ঞাত আরও ৭ থেকে ৮ জন সন্ত্রাসী প্রকৃতির লোকজন গত ৫ জুলাই সকালে ভেকু নিয়া ওই আইডিয়াল মৎস্য খামারটি দখলে নেয়ার পাঁয়তারা করে। সংবাদ পেয়ে বর্তমান যারা লিজ নিয়ে মৎস্য খামারটি পরিচালনা করছেন তারা বাঁধা প্রদান করেন এবং পরবর্তীতে কালিয়াকৈর থানায় সংবাদ দিলে পুলিশ গিয়ে ভেকুটি জব্দ করেন।এতে ক্ষিপ্ত হয়ে বিবাদী সেলিম মিয়া ও অভিযোগে উল্লেখিত বিবাদীরা আইডিয়াল খামারের জমি লীজ গ্রহীতাদ্বয় নাজিমুদ্দিন ও আয়নাল হক সহ ৫২জনের নিকট প্রতি শতাংশে ৪০০ টাকা করে ৮ লক্ষ ৮০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে পরিবারসহ খুন জখমের ভয় ভীতি ও হুমকি প্রদান করেন। এ ব্যাপারে কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক মোক্তার হোসেন বলেন, গত এক আগস্ট বাদীর দায়েরকৃত অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে এবং ৩ নং আসামি পিঁপড়াসিট এলাকার জমির উদ্দিনের ছেলে জসিম উদ্দিন(৩৩) কে গ্রেফতার করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

প্রিন্ট