Dhaka 4:17 am, Sunday, 7 June 2026
News Title :
বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবসে মোংলায় জামায়াতের বিক্ষোভ মিছিলে হাজারো জনতার ঢল

Update Time : 12:06:50 am, Wednesday, 6 August 2025

ওমর ফারুক : ৩৬ জুলাই ২০২৫, ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী মোংলা পৌর ও উপজেলা শাখার উদ্যোগে এক নম্বর জেটি এলাকায় এক বর্ণাঢ্য বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হাজারো জনতার ঢলে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখার নায়েবে আমীর ও রামপাল-মোংলার গণমানুষের প্রিয় নেতা অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ। তিনি বলেন, “ছাত্র-জনতার এই ঐতিহাসিক গণঅভ্যুত্থান ছিল একনায়কতন্ত্রের বিরুদ্ধে সাধারণ মানুষের প্রতিবাদের সুতীব্র চিত্র। আমরা সেই চেতনাকে ধারণ করি, লালন করি এবং সামনের দিনগুলোতেও গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে লড়াই চালিয়ে যাব।”
তিনি আরও বলেন, “এই দেশের মানুষ পরিবর্তন চায়, স্বাধীনভাবে কথা বলার সুযোগ চায়। সেই সুযোগ কেবল ইসলামী শাসনব্যবস্থার মধ্য দিয়েই আসতে পারে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মোংলা উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক কোহিনূর সরদার, মোংলা পৌর শাখার সেক্রেটারি ও সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট মো: হোসেন, এবং পৌর শাখার সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আবিদ হাসান প্রমূখ।

সমাবেশে সভাপতিত্ব করেন, মোংলা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবু হানিফ।
পথসভা ও মিছিল শেষে নেতৃবৃন্দ শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং আগামী দিনের সংগ্রামে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

প্রিন্ট