Dhaka 8:33 pm, Saturday, 9 May 2026
News Title :
বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

দোগাছি মেজর সাখাওয়াত কৃষিফার্মে ১৪৪ ধারা বহালে এবার ডিসি’র আদেশ

Update Time : 08:13:20 pm, Sunday, 27 July 2025

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দোগাছি মৌজায় অবস্থিত আলোচিত সাবেক মেজর মরহুম সাখাওয়াত আলীর কৃষিফার্মে (মেজরের ফার্ম) ওই এলাকার অভিযুক্ত ভূমি দখলদারদের দৌরাত্ম্যের কারণে এবার ১৪৪ ধারা জারি পুণর্বহালের আদেশ দিয়েছেন জেলা প্রশাসক ইসরাত ফারজানা।

চলতি মাসের ৯ জুলাই এ আদেশ জারি সহ আদেশ ভঙ্গকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার দেবনাথ ও অফিসার ইনচার্জ শওকত আলী সরকারকে লিখিত অবহিত এবং ব্যাপক প্রচারণার জন্য জেলা তথ্য অফিসকে নির্দেশনা প্রদান করেন তিনি।
এর আগে গত ৩১/১০/২৪ ইং তারিখে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার দেবনাথ ওই ফার্মের বিরোধপুর্ণ ৪৭টি দাগে ৩২.৪৮ শতক জমির উপর ১৪৪ ধারা জারি করেন। কিন্তু প্রতিপক্ষরা তা অমান্য করে, সেই জমিতে জোরপূর্বক চাষাবাদ শুরু করলে বাদী পক্ষের আবেদনের প্রেক্ষিতে আদেশ পুনর্বহালসহ আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য এ নির্দেশনা প্রদান করেন ঠাকুরগাঁও জেলা ম্যাজিস্ট্রেট।

গণ বিজ্ঞপ্তি চিঠিতে তিনি উল্লেখ করেন,ফার্মের নিয়োগকৃত কেয়ার টেকার আতিকুর রহমান অভিযোগ করেন, বিরোধপুর্ন জমিতে ১৪৪ ধারা ভঙ্গ করে বিবাদীপক্ষ চাষাবাদ শুরু করেছেন-যা ফৌজদারী কার্যবিধি ১৮৯৮ এর জারীকৃত ১৪৪ ধারা পরিপন্থী। এমতাবস্থায় বর্ণিত বিরোধপুর্ণ জমিতে জারিকৃত ফৌজদারী কার্যবিধি ১৪৪ ধারা আদেশ বহাল, আদেশ ভঙ্গকারীদের আইনের আওতায় নিয়ে আসা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার আহ্বান জানান তিনি। এ বিষয়ে জানতে মেজরের ফার্মের ম্যানেজার অভিযোগকারী আতিকুর রহমানের সাথে কথা হলে তিনি জানান, আমরা ৪৭টি দাগে ৩২ একর ৪৮ শতক জমির বৈধ মালিক হওয়া সত্ত্বেও বিবাদীরা একটি কুচক্রী মহলের ফাঁদে পড়ে আমাদের বিরুদ্ধে একে একে ৩১টি মিথ্যা ও হয়রানি মূলক মামলা এবং বিভিন্ন দপ্তরে ২০ থেকে ২৫ টি অভিযোগ করেন কিন্তু এতে করে তাদের কোন শুভফল হয়নি। আমরা সব মামলাতে রায় নিজের দিকে পেলেও কুচক্রী মহলের ফাঁদে পড়ে তারা নিত্য নতুন মামলা দিতে থাকে ও এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে।

তিনি অভিযোগের সুরে বলেন, ডিসি স্যার নতুন করে আদেশ দিলেও তথ্য অফিস থেকে প্রচারনা ছাড়া উপজেলা প্রশাসন ও বালিয়াডাঙ্গী থানা পুলিশের কোন তৎপরতা চোখে পড়ছে না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, প্রশাসনের সার্বিক সহযোগিতায় আমরা এ অরাজকতা থেকে মুক্তি চাই এবং পূর্বের মতো নিষ্কণ্টকভাবে কৃষি ফার্ম সবুজ শস্যের ফসলে ভরে উঠ।

প্রিন্ট