ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চারবারের সাবেক সংসদ সদস্য। বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব কাজী মোঃ আনোয়ার হোসেনের নবম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে Logo জামালপুর পাকুল্লায়  স্ত্রীকে গণধর্ষণ করা মামলায় ৩ জনের মৃত্যুদন্ডাদেশ Logo মহম্মদপুর প্রেসক্লাব সভাপতি টুটুলের নামে বন বিভাগের গাছের গুঁড়ি সরানোর অভিযোগে মামলা Logo রাস্তার কাজের অস্তিত্ব নেই, কাগজে-কলমে ৩ লাখ টাকার প্রকল্প! ভাঙ্গুড়ায় টিআর প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে Logo ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা ৫ এমপি প্রার্থীর Logo ইরানের বিপ্লবী বাহিনীর ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু Logo ইরানের প্রতিরোধে দিশাহারা ট্রাম্প Logo ২৮ বছর পূর্তি উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে Logo এতিম শিশুদের নিয়ে ইফতারের আয়োজন করল এশিয়ান টেলিভিশন এর ফুলবাড়ী প্রতিনিধি কবির সরকার Logo পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মুসকান ফারিয়া সম্পাদক, রাইট টক বাংলাদেশ।

জামায়াত নেতার প্রশংসা করে যা বললেন পরিবেশ উপদেষ্টা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:১৯:২৮ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
  • ২২৮ ০.০০ বার পড়া হয়েছে

বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান ও জামায়াত নেতা এহসানুল মাহবুব জুবায়ের। ছবি: যুগান্তর

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের একটি প্রস্তাব সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ভাইরাল হয়েছে। তিনি বলেছেন, ঢাকার নদী, বিশেষ করে বুড়িগঙ্গা পরিস্কার রাখতে চাইলে মেয়র ও রাজনীতিবিদদের বছরে অন্তত দুবার নদীতে গোসল করতে হবে।

তার মতে- মেয়র, এমপি, ডিসি, এসপি, ডিআইজি, কমিশনার, মন্ত্রী সবাই মিলে যদি বছরে দু’বার নদীতে গোসল করেন, তাহলে মানুষ উৎসাহিত হবে এবং নদীগুলো আপনাতেই পরিস্কার হয়ে যাবে।

শনিবার (২৬ জুলাই) রাজধানীর একটি আলোচনা সভায় দেওয়া তার এই বক্তব্যটি সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং অনেকেই এর প্রশংসা করেন।

এমনকি অন্তর্বর্তী সরকারের বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানও জামায়াত নেতার এই বক্তব্যের উদ্ধৃতি দিয়ে প্রশংসা করেছেন।

জুলাই অভ্যুত্থানের সময় ঢাকাকে ১০টি অঞ্চলে ভাগ করা হয়েছিল
এক অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা বলেন, ‘একটি পোস্ট পড়ছিলাম এখানে বসে বসে। সেখানে একটা কথা লেখা আছে- ‘ঢাকার খালগুলোতে রাজনীতিবিদ, মেয়র, ডিসিদের বছরে দুবার গোসল করার বিধান থাকলে পরিবেশ ঠিক হয়ে যাবে’। এটা একজন জামায়াত নেতা বলেছেন’।

রেজওয়ানা হাসান বলেন, ‘এই বুদ্ধিটা কিন্তু আমার মাথায় আসে নাই। এই বুদ্ধিটা কিন্তু আমারও না। সম্মান রেখেই বলছি, রাজনীতিবিদরাই দেশের সমস্যার সমাধান দেবেন। আমাদের দেশের রাজনীতির প্রথা যদি সফল হতো তাহলে আমাদেরকে আর দায়িত্ব নিতে হতো না হয়তবা। আমাদের আসতে হয় একটা ক্রাইসিস মুহূর্তে মাঝখানের একটা যোগসূত্র করে দেওয়ার জন্য। কিন্তু শেষ সমাধানটা কিন্তু রাজনীতিবিদদের মাধ্যমেই আসতে হবে।

প্রিন্ট
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চারবারের সাবেক সংসদ সদস্য। বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব কাজী মোঃ আনোয়ার হোসেনের নবম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে

জামায়াত নেতার প্রশংসা করে যা বললেন পরিবেশ উপদেষ্টা

আপডেট সময় ০১:১৯:২৮ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫