ঢাকা ১২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ভৈরবে নবাগত পুলিশ সুপারের সঙ্গে ব্যবসায়ী নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ Logo নবীনগরে মতবিনিময় সভা: তৃণমূলে উন্নয়ন পৌঁছে দিতে আন্তরিকতার আহ্বান জেলা প্রশাসকের Logo অল্প সময়ে,স্বল্প খরচে সঠিক বিচার পেতে চল যাই গ্রাম আদালতে Logo কিশোর গঞ্জ জেলা ভৈরবের শিমুলকান্দি ইউনিয়নের চেয়ারম্যান হাইকোর্টের আদেশেও দায়িত্ব পাননি চেয়ারম্যান রিপন Logo ছয় মাসেও ফেরেনি প্রতিবন্ধী রাজ্জাকের দোকান, আশ্বাসেই থমকে আছে প্রশাসনিক উদ্যোগ Logo রূপপুরের চুল্লিতে যেভাবে তৈরি হবে বিদ্যুৎ Logo জাতীয় নির্বাচনে কারচুপির অভিযোগের সত্যতা পায়নি ইইউ Logo কক্সবাজারে এমপি কাজলের প্রচেষ্টায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নেয়া হল বড় প্রকল্প Logo চট্টগ্রামের লোহাগাড়ায় মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩

জামালপুরে জ্বালানি তেল মজুদের অপরাধে দুজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত,

জামালপুরে বৈশ্বিক জ্বালানি তেলের সংকটে অবৈধভাবে জ্বালানি তেল মজুদের অপরাধে দুইজনকে এক মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। সোমবার (৬ এপ্রিল ) রাতে পৌর শহরের গেইটপাড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযানপরিচালনা করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইমন হোসেন এ আদেশ দেন।সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, মো: হাবিব (৪৫) এবং নাজমুল হাসান (৩৩)। তারা সম্পর্কে শশুড় এবং জামাই।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল নাঈম বলেন, হাবিব ও নাজমুল শহরের বিভিন্ন পেট্রোল পাম্প থেকে মোটরসাইকেলে জ্বালানি তেল নেয় এবং সেই তেল মোটরসাইকেল থেকে পাইপের মাধ্যমে বের করে বোতলে মজুদ করে রাখে এবং পরে সেই তেল খোলা বাজারে অতিরিক্ত দামে বিক্রি করে। এমন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে জেলা প্রশাসন থেকে অভিযান পরিচালনা করা হয় এবং অভিযানে জ্বালানি তেল অবৈধভাবে মজুদ করার সময় হাবিব ও নাজমুল হাসানকে হাতেনাতে আটক করেন ভ্রাম্যমান আদালত। উদ্ধার করা হয় ৫ লিটার পেট্রোল এবং পেট্রোলিয়াম আইন তাদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এ বিষয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইমন হোসেন বলেন , জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর নির্দেশে আজ রাতে আমরা অভিযান পরিচালনা করে পেট্রোলিয়াম আইনে ওই দুজনকে এক মাসে করে কারাদণ্ড প্রদান করেছি। আমাদের অভিযান চলমান থাকবে কালোবাজারি ও অবৈধভাবে জ্বালানি তেল মজুদদারীদের বিরুদ্ধে।
০৭.০৪.২৬

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভৈরবে নবাগত পুলিশ সুপারের সঙ্গে ব্যবসায়ী নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

জামালপুরে জ্বালানি তেল মজুদের অপরাধে দুজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত,

আপডেট সময় ০৭:৪০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬