ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চারবারের সাবেক সংসদ সদস্য। বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব কাজী মোঃ আনোয়ার হোসেনের নবম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে Logo জামালপুর পাকুল্লায়  স্ত্রীকে গণধর্ষণ করা মামলায় ৩ জনের মৃত্যুদন্ডাদেশ Logo মহম্মদপুর প্রেসক্লাব সভাপতি টুটুলের নামে বন বিভাগের গাছের গুঁড়ি সরানোর অভিযোগে মামলা Logo রাস্তার কাজের অস্তিত্ব নেই, কাগজে-কলমে ৩ লাখ টাকার প্রকল্প! ভাঙ্গুড়ায় টিআর প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে Logo ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা ৫ এমপি প্রার্থীর Logo ইরানের বিপ্লবী বাহিনীর ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু Logo ইরানের প্রতিরোধে দিশাহারা ট্রাম্প Logo ২৮ বছর পূর্তি উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে Logo এতিম শিশুদের নিয়ে ইফতারের আয়োজন করল এশিয়ান টেলিভিশন এর ফুলবাড়ী প্রতিনিধি কবির সরকার Logo পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মুসকান ফারিয়া সম্পাদক, রাইট টক বাংলাদেশ।

লন্ডনে ব্রিটিশ প্রতিমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টার বৈঠক

লন্ডনে যুক্তরাজ্যের বাণিজ্য বিষয়ক প্রতিমন্ত্রী ক্রিস ব্রায়ান্ট-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী খালিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির। মঙ্গলবার লন্ডনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্য-এর বিদ্যমান বাণিজ্য ও ব্যবসায়িক সম্পর্ক আরো জোরদারের উপায় নিয়ে আলোচনা হয়। আলোচনায় বাংলাদেশের ব্লু ইকোনমি খাতে বিনিয়োগের সুযোগ উন্মুক্ত করা, ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডের বিস্তার, বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা, শিক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধি এবং বহুপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের বিষয় উঠে আসে।

উভয়পক্ষ এ মাসের শেষ দিকে ক্যামেরুন-এ অনুষ্ঠিতব্য ১৪তম বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) মন্ত্রীপর্যায়ের সম্মেলনকে সামনে রেখে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার বিষয়ে একমত হয়।

এ ছাড়া, বাংলাদেশে যুক্তরাজ্যের বাণিজ্য দূত রোজি উইন্টারটন লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে সম্ভাব্য বিমান চলাচল খাতে সহযোগিতা এবং বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করার উদ্যোগ নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের এভিয়েশন খাতকে এগিয়ে নিতে প্রতিনিধি দল দুটি পৃথক বৈঠকও করে।

এদিকে ২০২৭–২০৩৬ মেয়াদের জন্য আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)-এর বিচারক পদে যুক্তরাজ্যের প্রার্থী অধ্যাপক ডাপো আকান্দে পররাষ্ট্রমন্ত্রী রহমান ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা কবিরের সঙ্গে সাক্ষাৎ করে তার প্রার্থিতা উপস্থাপন করেন। বৈঠকে উভয়পক্ষ বিভিন্ন বহুপাক্ষিক ফোরাম ও আন্তঃসরকারি নির্বাচনে বাংলাদেশ ও যুক্তরাজ্যের বিদ্যমান সহযোগিতায় সন্তোষ প্রকাশ করে এবং আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক অঙ্গনে ভবিষ্যতে এই অংশীদারিত্ব আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চারবারের সাবেক সংসদ সদস্য। বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব কাজী মোঃ আনোয়ার হোসেনের নবম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে

লন্ডনে ব্রিটিশ প্রতিমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টার বৈঠক

আপডেট সময় ০১:৫৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬