Dhaka 7:20 am, Sunday, 7 June 2026
News Title :
বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ কবে কখন কোথায়

Update Time : 05:15:22 pm, Friday, 18 July 2025

ফাইল ছবি
শ্রীলংকা সফর শেষ হতে না হতেই ফের মাঠে নেমে পড়তে হচ্ছে বাংলাদেশ দলকে। লিটনরা সেই সফর শেষ করে দেশে ফেরার আগেই যে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় পা রেখেছে পাকিস্তান দল।

আগামী রোববার (২০ জুলাই) তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ মাঠে গড়াবে যথাক্রমে ২২ এবং ২৪ জুলাই। সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচগুলো শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা থেকে।

আরও পড়ুন
পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজের দলে আছেন যারা
পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজের দলে আছেন যারা

এই সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শ্রীলংকার বিপক্ষে সিরিজজয়ী স্কোয়াডে কোনো পরিবর্তন আনা হয়নি।

অন্যদিকে, পাকিস্তান কয়েকজন পরিচিত মুখকে ছাড়াই বাংলাদেশ সফর করছে। বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহীন শাহ আফ্রিদিদের বাদ দিয়ে গড়া পাকিস্তান দলকে নেতৃত্বে দেবেন সালমান আলী আগা।

বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড

লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাইম শেখ, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামিম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন।

পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড

সালমান আলী আগা, আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান নওয়াজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান মির্জা এবং সুফিয়ান মুকিম।

প্রিন্ট