ঢাকা ০৬:০২ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নবীনগরে নৌকায় বসা নিয়ে বিরোধ: ঘুষিতে প্রাণ গেল এক ব্যক্তির Logo সংসদে হাসনাত আবদুল্লাহ আবার ভয় ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে Logo আল্লাহর দেওয়া বজ্রপাতে ১২ জনের মৃত্যু Logo টানা তাপদাহের মধ্যে রাজধানীসহ বিভিন্ন স্থানে স্বস্তির বৃষ্টি Logo ইসলামপুরে আওয়ামীলীগের ২৪ নেতাকর্মী জামিন চেয়ে আদালতে স্বেচায় আত্মসমর্পন করায় আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দেন Logo কিশোরগঞ্জ জেলার ভৈরবে গজারি ইউনিয়নের প্রধান নুরুল ইসলাম খোলকানী অনুষ্ঠিত, সহস্রাধিক মানুষের উপস্থিতি ছিল Logo আবিদুলের অভিযোগের জবাবে সাদিক কায়েম ‘ছাত্রদলের অপকর্ম, দেশের সংকট- সবকিছু ঢেকে দিতে সংঘবদ্ধ অ্যাকটিভিজম দৃশ্যমান হচ্ছে Logo রাজধানীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড Logo ট্রাম্পের নৈশভোজে গুলি, হামলাকারী আটক Logo কাশিমপুরে কসাইয়ের ছুরিকাঘাতে চিকিৎসক গুরুতর জখম, ঘাতক গ্রেফতার

এমপি লুনা আপনাদের প্রত্যাশা পূরণ করব ইনশাআল্লাহ

সিলেট-২ আসনের সংসদ সদস্য ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা বলেন, দিন বদলের শপথ নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তাই ইতিমধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে স্বল্প পরিসরে হলেও নিজের কাজ শুরু করে দিয়েছেন। এরই ধারাবাহিকতায় খুব শীঘ্রই ‘ফ্যামেলী কার্ড, কৃষক কার্ড, হেলথ কার্ড’ সর্বস্তরের মানুষের দৌঁড়গড়ায় পৌঁছে যাবে। দেশ ও জাতিকে এগিয়ে নিতে হলে আমাদের সবাইকেই আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। সর্বাবস্তায় আমাদেরকে আইন মেনে চলতে হবে। সব সময় ন্যায় সঙ্গত কাজ করতে হবে আমাদেরকে। অন্যায়ভাবে সরকারি-বেসরকারি জায়গা-দোকান দখল কিংবা চাঁদাবাজি করা যাবে না। মাদকের সাথে জড়িতদেরকে আইনের হাতে তুলে দিতে সবাইকে শতভাগ স্বজাগ থাকতে হবে।
তিনি বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে সিলেটের বিশ্বনাথে ‘উপজেলা ও পৌর’ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ‘ইফতার ও দোয়া মাহফিলে’ প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। তিনি আরও বলেন, আপনারা যে প্রত্যাশা নিয়ে আমাকে ১২ ফেব্রুয়ারীর নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত করেছেন, আমি নিজের শরীরের শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও আপনাদের প্রত্যাশা পূরণ করব। তবে এজন্য অবশ্যই আপনাদেরকে আমার পাশে থাকতে হবে, সার্বিক সহযোগীতা প্রদান করতে হবে। আপনাদের প্রিয়নেতা এম. ইলিয়াস আলীর প্রতি থাকা সিলেট-২ আসনবাসীর ভালবাসা ও কৃতজ্ঞতা এবং তাঁর উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আমি শতভাগ সততা ও নিষ্ঠার সাথে আমার উপর অর্পিত দায়িত্ব পালন করে যাব।
বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিলু মিয়ার পরিচালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি এম. আছকির আলী, সদস্য আবরার ইলিয়াস অর্ণব। বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামছুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা ওলামা দলের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন ও শেষে মোনাজাত পরিচালনা করেন সমন্বয়ক মাওলানা মাহমুদ হোসেন। এসময় ‘ইফতার ও দোয়া মাহফিলে’ উপজেলা-পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীনগরে নৌকায় বসা নিয়ে বিরোধ: ঘুষিতে প্রাণ গেল এক ব্যক্তির

এমপি লুনা আপনাদের প্রত্যাশা পূরণ করব ইনশাআল্লাহ

আপডেট সময় ০২:২৬:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬