ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কালিয়াকৈরে র‍্যাবের অভিযানে ৭০ কেজি গাঁজাসহ দুই ‘মাদক সম্রাট’ গ্রেপ্তার, মারিয়া হোটেল থেকে উদ্ধার Logo মোংলায় আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল Logo নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা Logo বাস ভাড়া না বাড়াতে মালিক সমিতির কঠোর নির্দেশ Logo মোদিবিরোধী লেখালেখির কারণে আমাকে গুম করা হয় Logo চট্টগ্রাম সরকারি সিটি কলেজে শিক্ষক, শিক্ষার্থী ও ছাত্রশিবিরের জনশক্তিদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে Logo মধ্যপ্রাচ্যে তেল উৎপাদন কেন্দ্রগুলোতে হামলার হুমকি ইরানের Logo ৩ মাসে সারা দেশে ৮৫৪ ও ঢাকায় ১০৭ হত্যাকাণ্ড Logo দাম বাড়লেও কমেনি সংকট ও ভোগান্তি ফোনে ফোনে বিক্রি হচ্ছে জ্বালানি Logo মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

জামালপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে “নিরাপদ খাদ্যের গুরুত্ব” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

জামালপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে “নিরাপদ খাদ্যের গুরুত্ব”বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে জামালপুর জেলা প্রশাসকের কার্যলয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ “নিরাপদ খাদ্যের গুরুত্ব” বিষয়ক সেমিনার জামালপুর জেলা কার্যালয় কর্তৃপক্ষের সহযোগিতায় জামালপুর জেলা প্রশাসন এ সেমিনারের আয়োজন করেন।
সেমিনারে  সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ। উক্ত সেমিনারে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আবু নাসের মোহাম্মদ শফিউল্লাহ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: শরিফুল ইসলাম, জেলা সিনিয়র কৃষি কর্মকর্তা জামালাপুর জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ফজলে এলাহী মাকাম, সাধারণ সম্পাদক মুকুল রানা, মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিমসহ জেলার বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্ট মালিকরা। বক্তব্যকালে  জেলা প্রশাসক ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা বলেন, নন ফুডগ্রেড রংযুক্ত খাবার স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এতে রাসায়নিক রং, যা শিল্প কারখানায় কাপড়, চামড়া, প্লাস্টিক ও অন্যান্য বস্তু রং করার জন্য ব্যবহার করা হয়। খাবারে অতিরিক্ত লবণ ব্যবহার করা যাবে না। কারণ,অতিরিক্ত লবণ রক্তে সোডিয়ামের মাত্রা বাড়িয়ে দেয় যা রক্তচাপ বৃদ্ধির অন্যতম কারণ। এ সময় তারা পবিত্র রমজানে খাদ্যের নিরাপত্তা সম্পর্কে খাদ্য ব্যবসায়ীদের খোলা ও নোংরা পরিবেশে ইফতার সামগ্রী তৈরি ও পরিবেশন না করার জন্য আহ্বান জানান। বাসি জাতীয় খাদ্যের উপকরণ দিয়ে ইফতার সামগ্রী যেন তৈরি না করা হয়। খবরের কাগজ বা কালিযুক্ত কাগজ দিয়ে খাবারের মোড়ক তৈরী করা যাবে না। তারা আরোও বলেন, পোড়া তেল ক্ষতিকারক কোলেস্টেরল বৃদ্ধি করে যা স্ট্রোক ও হৃদরোগের ঝুঁকি বাড়ায়। তাই একই তৈল বারবার খাবারে ব্যবহার করা যাবে না। এ সকল দিকনির্দেশনা কোন ব্যবসা প্রতিষ্ঠান অমান্য করলে তাকে আইন অনুযায়ী সর্বোচ্চ জরিমানাসহ প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার আহ্বান জানান ।
০৫.০৩.২০২৬

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে র‍্যাবের অভিযানে ৭০ কেজি গাঁজাসহ দুই ‘মাদক সম্রাট’ গ্রেপ্তার, মারিয়া হোটেল থেকে উদ্ধার

জামালপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে “নিরাপদ খাদ্যের গুরুত্ব” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

আপডেট সময় ০৪:৩৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬