ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নবীনগরে নৌকায় বসা নিয়ে বিরোধ: ঘুষিতে প্রাণ গেল এক ব্যক্তির Logo সংসদে হাসনাত আবদুল্লাহ আবার ভয় ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে Logo আল্লাহর দেওয়া বজ্রপাতে ১২ জনের মৃত্যু Logo টানা তাপদাহের মধ্যে রাজধানীসহ বিভিন্ন স্থানে স্বস্তির বৃষ্টি Logo ইসলামপুরে আওয়ামীলীগের ২৪ নেতাকর্মী জামিন চেয়ে আদালতে স্বেচায় আত্মসমর্পন করায় আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দেন Logo কিশোরগঞ্জ জেলার ভৈরবে গজারি ইউনিয়নের প্রধান নুরুল ইসলাম খোলকানী অনুষ্ঠিত, সহস্রাধিক মানুষের উপস্থিতি ছিল Logo আবিদুলের অভিযোগের জবাবে সাদিক কায়েম ‘ছাত্রদলের অপকর্ম, দেশের সংকট- সবকিছু ঢেকে দিতে সংঘবদ্ধ অ্যাকটিভিজম দৃশ্যমান হচ্ছে Logo রাজধানীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড Logo ট্রাম্পের নৈশভোজে গুলি, হামলাকারী আটক Logo কাশিমপুরে কসাইয়ের ছুরিকাঘাতে চিকিৎসক গুরুতর জখম, ঘাতক গ্রেফতার

মোংলায় জমি সংক্রান্ত বিষয় নিয়ে বাড়ি ভাংচুরসহ গৃহবধূকে মারধর

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৪০:৩৭ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • ৬২ ০.০০ বার পড়া হয়েছে

ওমর ফারুক : মোংলা উপজেলার চিলা ইউনিয়নের গাববুনিয়া গ্রামে জমির আইল-সীমানা বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িতে ঢুকে ভাঙচুর, গৃহবধূকে শ্বাসরোধে হত্যাচেষ্টা, শ্লীলতাহানি ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত স্বামী-স্ত্রীকে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে; গৃহবধূর অবস্থা গুরুতর।
অভিযোগ সূত্রে জানা যায়, চিলা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা মিলন শেখ (৩৭) পেশায় মোটরসাইকেল চালক। তার সঙ্গে প্রতিবেশী অপু হাওলাদার (৩৬) ও অমি হাওলাদার (৩২) গংদের দীর্ঘদিন ধরে জমির আইল-সীমানা নিয়ে বিরোধ চলে আসছে। বুধবার (৪ মার্চ) সকাল সাড়ে ৮ টার দিকে মিলন শেখ বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা ৩-৪ জন অজ্ঞাত সহযোগীসহ তার বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে বাথরুমে ভাঙচুর চালায় এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করে।
এ সময় মিলনের স্ত্রী কহিনুর বেগম (২৭) বাধা দিলে অভিযুক্তরা তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি-লাথি মারতে থাকে।একপর্যায়ে তার ওড়না দিয়ে গলা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যাচেষ্টা করা হয়। একই সঙ্গে তাকে বিবস্ত্র করে শ্লীলতাহানি এবং গলায় থাকা প্রায় ৬ আনা ওজনের স্বর্ণের চেইন শু কৌশলে নিয়ে নেওয়া হয়। গুরুতর আঘাতে গৃহবধূ অচেতন হয়ে পড়লে স্থানীয়রা ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায়।
খবর পেয়ে মিলন শেখ বাড়ির সামনে পৌঁছালে অভিযুক্তরা পুনরায় তার ওপর হামলা চালিয়ে লাঠিপেটা ও মারধর করে। স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। যাওয়ার সময় অভিযুক্তরা হত্যার হুমকি দিয়ে যায় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে স্বজনদের সহায়তায় আহতদের মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। মিলন শেখ প্রাথমিক চিকিৎসা নেন এবং কহিনুর বেগমকে ভর্তি করা হয়েছে। তিনি সম্প্রতি সিজারিয়ান অপারেশনে সন্তান জন্ম দিয়েছেন বলে পরিবার জানিয়েছে।
এ ঘটনায় মিলন শেখ বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মোংলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সচেতন মহল দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীনগরে নৌকায় বসা নিয়ে বিরোধ: ঘুষিতে প্রাণ গেল এক ব্যক্তির

মোংলায় জমি সংক্রান্ত বিষয় নিয়ে বাড়ি ভাংচুরসহ গৃহবধূকে মারধর

আপডেট সময় ০৪:৪০:৩৭ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬