ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নবীনগরে নৌকায় বসা নিয়ে বিরোধ: ঘুষিতে প্রাণ গেল এক ব্যক্তির Logo সংসদে হাসনাত আবদুল্লাহ আবার ভয় ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে Logo আল্লাহর দেওয়া বজ্রপাতে ১২ জনের মৃত্যু Logo টানা তাপদাহের মধ্যে রাজধানীসহ বিভিন্ন স্থানে স্বস্তির বৃষ্টি Logo ইসলামপুরে আওয়ামীলীগের ২৪ নেতাকর্মী জামিন চেয়ে আদালতে স্বেচায় আত্মসমর্পন করায় আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দেন Logo কিশোরগঞ্জ জেলার ভৈরবে গজারি ইউনিয়নের প্রধান নুরুল ইসলাম খোলকানী অনুষ্ঠিত, সহস্রাধিক মানুষের উপস্থিতি ছিল Logo আবিদুলের অভিযোগের জবাবে সাদিক কায়েম ‘ছাত্রদলের অপকর্ম, দেশের সংকট- সবকিছু ঢেকে দিতে সংঘবদ্ধ অ্যাকটিভিজম দৃশ্যমান হচ্ছে Logo রাজধানীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড Logo ট্রাম্পের নৈশভোজে গুলি, হামলাকারী আটক Logo কাশিমপুরে কসাইয়ের ছুরিকাঘাতে চিকিৎসক গুরুতর জখম, ঘাতক গ্রেফতার

হলুদ সাংবাদিকতা যেন না হয়, বললেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী,জামালপুরে

জামালপুরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন,ঠাকুরগাও,নীলফামারী এবং বগুড়া এগুলো একদম চালু বিমানবন্দর ছিল।এগুলোকে বন্দ করে দিয়েছে বিগত সরকার নানা কারণে।এই বিমানবন্দর গুলোকে আগে চালু করবো এবং তারপর নতুন বিমানবন্দর করার পরিকল্পনা হাতে নিলে ,যদি কোন বিভাগে নতুন বিমানবন্দর করা হয়,তাহলে ময়মনসিংহ বিভাগে আগে হবে।
কিন্তু তার আগে আমাদের সময় দিতে হবে যেগুলো আছে সেগুলো ঠিক করার জন্য।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) দুপুরে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কাল তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রী নিজেও আমাদের মন্ত্রণালয়কে এবং আমাকেও ডেকে ব্যক্তিগতভাবে বলেছেন যে, আপনারা হজ্বেরর টিকেটের দাম কমান এবং টিকেটের দাম এত বেশি কেন ? বিমান একটা লুজিং কনসার্ন ছিল। কিন্তু আমরা হিসাব করে দেখলাম লুজিং কনসার্ন কেন ছিল? বিমানকে লাভজনক করা সম্ভব এবং টিকেটের দাম কমানোও সম্ভব। আমরা ক্যালকুলেশন করেও দেখেছি যে,বিমানের টিকেটের দাম কমানো সম্ভব। আপনাদের নাগালের মধ্যেই বিমানের টিকেটের দাম থাকবে। প্রতিমন্ত্রী সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা সাদাকে সাদা ও কালোকে কালো বলেন, আপত্তি নেই। কিন্তু হলুদ সাংবাদিকতা যেন না হয়। এতে দেশের অনেক ক্ষতি হয়। মিথ্যা সংবাদ, সমাজে বিশৃঙ্খলা ঘটানোর জন্য বিভ্রান্তিকর কোন খবর যেন ছাপানো না হয়। আসুন আমরা একসঙ্গে দেশ গড়ার কাজ করি। আমরা সরকার থেকে বুঝতে পারছি প্রত্যেকটি জায়গা ভঙ্গুর। প্রত্যেকটি জায়গা নষ্ট হয়ে গেছে, প্রত্যেক জায়গায় দুর্নীতির ছোয়া রয়েছে। সেগুলোকে পূরণ করতে হলে আমাদের বেশী সময় দিতে হবে, কাজ করতে হবে।  
জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল, সাংবাদিক ফজলে এলাহী মাকাম, শুভ্র মেহেদী, খন্দকার রাজু আহমেদ ফুয়াদসহ অন্যান্যরা। এ সময় প্রতিমন্ত্রী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। মতবিনিময় সভায় পুলিশ সুপার ড. চৌধুরী মোহাম্মদ যাবের সাদেক, অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুসসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
২৭.০২.২৬

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীনগরে নৌকায় বসা নিয়ে বিরোধ: ঘুষিতে প্রাণ গেল এক ব্যক্তির

হলুদ সাংবাদিকতা যেন না হয়, বললেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী,জামালপুরে

আপডেট সময় ০৩:৪৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬