ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চারবারের সাবেক সংসদ সদস্য। বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব কাজী মোঃ আনোয়ার হোসেনের নবম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে Logo জামালপুর পাকুল্লায়  স্ত্রীকে গণধর্ষণ করা মামলায় ৩ জনের মৃত্যুদন্ডাদেশ Logo মহম্মদপুর প্রেসক্লাব সভাপতি টুটুলের নামে বন বিভাগের গাছের গুঁড়ি সরানোর অভিযোগে মামলা Logo রাস্তার কাজের অস্তিত্ব নেই, কাগজে-কলমে ৩ লাখ টাকার প্রকল্প! ভাঙ্গুড়ায় টিআর প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে Logo ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা ৫ এমপি প্রার্থীর Logo ইরানের বিপ্লবী বাহিনীর ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু Logo ইরানের প্রতিরোধে দিশাহারা ট্রাম্প Logo ২৮ বছর পূর্তি উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে Logo এতিম শিশুদের নিয়ে ইফতারের আয়োজন করল এশিয়ান টেলিভিশন এর ফুলবাড়ী প্রতিনিধি কবির সরকার Logo পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মুসকান ফারিয়া সম্পাদক, রাইট টক বাংলাদেশ।

অটোরিকশা ও মাহিন্দ্র ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে  মৃত্যু ১ এবং আহত ৩,

জামালপুর জেলার মাদারগঞ্জে সিএনজি চালিত অটোরিকশা ও মাহিন্দ্র ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে জাহিল (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে এবং আহত  হয়েছেন ৩।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে জামালপুর,মাদারগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মাদারগঞ্জ ফায়ার সার্ভিস মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে এবং নিহত জাহিল জামালপুর সদর উপজেলার মনিরাজপুর গ্রামের মামুনের ছেলে।
এলাকাবাসী জানায়, মঙ্গলবার সকালে জামালপুর থেকে ছেড়ে আসা একটি সিএনজি চালিত অটোরিকশা  বিপরীত দিক থেকে আসা একটি মাহিন্দ্র ট্রাক্টরের মুখোমুখি  সংঘর্ষের পর সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। ফলে  ৪ জন আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু জাহিলকে মৃত্যু ঘোষণা করেন। দুর্ঘটনায় আহতরা হলেন নিহতের মা বিথী (৩৬), উপজেলার জোনাইল ফকির বাড়ি এলাকার ওয়াজেদ আলীর স্ত্রী সামিরা (৫৫) ও একই এলাকার মিজানুরের স্ত্রী সেলিনা (২৬)। এদের মধ্যে গুরুতর আহত বিথীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে। অপর দুইজন মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল রাতে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া এলাকায় বিথীর মামাতো বোন খুশি মারা যায়। তার লাশটি শেষবারের মত দেখার জন্য জামালপুর থেকে সিএনজি যোগে আসছিলেন বীথি ও তার ছেলে জাহিল। পথে মাদারগঞ্জ ফায়ার সার্ভিস এলাকায় পৌঁছালে দুর্ঘটনায় কবলে পড়েন তারা।
মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. আবু রায়হান বলেন, সড়ক দুর্ঘটনায় আহত চারজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে জাহিল নামে এক শিশু হাসপাতালে আনার আগেই মারা যায়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে। অন্য দুইজনকে এখানেই চিকিৎসা দেওয়া হচ্ছে।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি এবং মাহিন্দ্র ট্রাক্টরের চালককে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করি এবং যানবাহন দুটি জব্দ করি।
২৪.০২.২৬

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চারবারের সাবেক সংসদ সদস্য। বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব কাজী মোঃ আনোয়ার হোসেনের নবম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে

অটোরিকশা ও মাহিন্দ্র ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে  মৃত্যু ১ এবং আহত ৩,

আপডেট সময় ০৪:০৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬