ঢাকা ০৬:০০ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নবীনগরে নৌকায় বসা নিয়ে বিরোধ: ঘুষিতে প্রাণ গেল এক ব্যক্তির Logo সংসদে হাসনাত আবদুল্লাহ আবার ভয় ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে Logo আল্লাহর দেওয়া বজ্রপাতে ১২ জনের মৃত্যু Logo টানা তাপদাহের মধ্যে রাজধানীসহ বিভিন্ন স্থানে স্বস্তির বৃষ্টি Logo ইসলামপুরে আওয়ামীলীগের ২৪ নেতাকর্মী জামিন চেয়ে আদালতে স্বেচায় আত্মসমর্পন করায় আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দেন Logo কিশোরগঞ্জ জেলার ভৈরবে গজারি ইউনিয়নের প্রধান নুরুল ইসলাম খোলকানী অনুষ্ঠিত, সহস্রাধিক মানুষের উপস্থিতি ছিল Logo আবিদুলের অভিযোগের জবাবে সাদিক কায়েম ‘ছাত্রদলের অপকর্ম, দেশের সংকট- সবকিছু ঢেকে দিতে সংঘবদ্ধ অ্যাকটিভিজম দৃশ্যমান হচ্ছে Logo রাজধানীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড Logo ট্রাম্পের নৈশভোজে গুলি, হামলাকারী আটক Logo কাশিমপুরে কসাইয়ের ছুরিকাঘাতে চিকিৎসক গুরুতর জখম, ঘাতক গ্রেফতার

টঙ্গীতে সাব-রেজিস্ট্রার মোস্তফা কামালকে দলিল লেখকদের ভালোবাসায় বিদায়

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:১৬:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • ২০৬ ০.০০ বার পড়া হয়েছে

শোয়েব হোসেন —
গত বুধবার (১৬ জুলাই) গাজীপুর জেলার টঙ্গী সাব-রেজিস্ট্রার মোঃ আবু হেনা মোস্তফা কামালের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। টঙ্গী সাব-রেজিস্ট্রার দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে টঙ্গী সাব-রেজিস্ট্রার অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং দলিল লেখকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আব্দুল আলিম কাইয়ুম। পরে শুভেচ্ছা বক্তব্য রাখেন সমিতির সভাপতি হাজী মোঃ জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, এবং সাধারণ সম্পাদক মোঃ মুরাদ হোসেন বকুল। বক্তারা বিদায়ী সাব-রেজিস্ট্রারকে একজন অভিভাবকতুল্য ব্যক্তি হিসেবে উল্লেখ করে বলেন, তাঁর নেতৃত্বে দীর্ঘদিন টঙ্গী সাব-রেজিস্ট্রার অফিসে শৃঙ্খলা ও সুশাসন বজায় ছিল।

বিদায়ী কর্মকর্তাকে সম্মান জানাতে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মোঃ সায়েম মোল্লা (সরকারি লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক), দলিল লেখক দুলাল, আজিমুদ্দিন, হাজী আলি হোসেন, মফিজ উদ্দিন, সাইদুর রহমান, আরিফ হোসেন এবং স্ট্যাম্প ভেন্ডার আব্দুল কাইয়ুমসহ অনেকে।

বিদায় সংবর্ধনায় আবেগঘন বক্তব্যে মোঃ আবু হেনা মোস্তফা কামাল বলেন, “আমি টঙ্গী সাব-রেজিস্ট্রার অফিস থেকে বিদায় নিলেও আপনাদের হৃদয়ে থাকতে চাই। কোনো ভুলত্রুটি হয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানাই। আপনাদের প্রয়োজনে আমি সবসময় পাশে থাকার চেষ্টা করব।”

অনুষ্ঠান শেষে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সম্মাননা প্রদান করা হয়। বিদায়ী এই কর্মকর্তার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় সমিতির পক্ষ থেকে আন্তরিক প্রার্থনা জানানো হয়।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীনগরে নৌকায় বসা নিয়ে বিরোধ: ঘুষিতে প্রাণ গেল এক ব্যক্তির

টঙ্গীতে সাব-রেজিস্ট্রার মোস্তফা কামালকে দলিল লেখকদের ভালোবাসায় বিদায়

আপডেট সময় ০১:১৬:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫