ঢাকা ১০:৫২ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ঢাকাঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভউ Logo হাটহাজারীতে রামদার কোপে আঙুল বিচ্ছিন্ন, দেড় লাখ টাকা ছিনতাই,বেপরোয়া সন্ত্রাসে জনজীবন বিপর্যস্ত Logo জামালপুরে জাল টাকা তৈরির অপরাধে একজন গ্রেফতার Logo জামালপুরে আবাদীনকে খুনের দায়ে ০২জনকে মৃত্যুদন্ড,০৩ জনকে যাবজ্জীবন দিয়েছে আদালত Logo ব্রাহ্মণবাড়িয়া সদর শেখ হাসিনা ব্রিজ এ দুপুর ৩ টা হইতে বট গাছের এইখানে তল্লাশি অভিযান পুলিশ করছেন Logo টিউলিপের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৬ এপ্রিল Logo হামের টিকাদান কর্মসূচি এগিয়েছে, সারাদেশে শুরু ২০ এপ্রিল: সংসদে বিএনপি দলের স্বাস্থ্যমন্ত্রী Logo পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত Logo দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত? Logo যুদ্ধবিরতিকে স্বাগত জানাল জাতিসংঘ ও বিভিন্ন দেশ

ইসির প্রতীকে যুক্ত হচ্ছে দাঁড়িপাল্লা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:০৮:৪০ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • ২২২ ০.০০ বার পড়া হয়েছে

নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক ‘নৌকা’ সরিয়ে ফেলার পর এবার জামায়াতে ইসলামীর ‘দাঁড়িপাল্লা’ প্রতীক যুক্ত করার প্রক্রিয়া চলছে। আজ (বুধবার, ১৬ জুলাই) যেকোনো সময় এটি ওয়েবসাইটে যুক্ত হতে পারে বলে জানিয়েছেন ইসির দায়িত্বশীল কর্মকর্তারা।

দুপুর ২টার দিকে ইসির সিস্টেম ম্যানেজার মো. রফিকুল হক প্রতীকের গেজেট ও সংশোধিত তালিকা নিয়ে সিনিয়র সচিবের দপ্তরে গেলেও সচিব অনুপস্থিত থাকায় ফিরে যান। এর আগে সকালেই গণমাধ্যমকে তিনি জানান, “উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ইসির ওয়েবসাইট থেকে নৌকা প্রতীক সরানো হয়েছে।”

তবে ইসির নির্বাচন শাখা জানিয়েছে, নৌকা প্রতীক বাতিল সংক্রান্ত কোনো নতুন সিদ্ধান্ত হয়নি। দল হিসেবে আওয়ামী লীগ বিলুপ্ত হলে তবেই নৌকা প্রতীক চূড়ান্তভাবে বাতিল হবে। তবে কোনো দলের নিবন্ধন স্থগিত বা বাতিল হলে তাদের প্রতীক ওয়েবসাইট থেকে সাময়িকভাবে সরানো যেতে পারে।

নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধনের খসড়ায় ১১৫টি প্রতীক সংরক্ষণের প্রস্তাব রাখা হয়েছে। এর মধ্যে জামায়াতে ইসলামীর জন্য ‘দাঁড়িপাল্লা’ও রাখা হয়েছে, যদিও দলটির নিবন্ধন এখনো স্থগিত।

বর্তমানে ইসির তালিকাভুক্ত প্রতীকের সংখ্যা ৬৯টি— এর মধ্যে ৫১টি রাজনৈতিক দলের জন্য এবং ১৮টি স্বতন্ত্র প্রার্থীদের জন্য সংরক্ষিত। খসড়া অনুযায়ী নতুন তালিকা চূড়ান্ত হলে প্রতীকের সংখ্যা হবে ১১৫টি।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকাঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভউ

ইসির প্রতীকে যুক্ত হচ্ছে দাঁড়িপাল্লা

আপডেট সময় ০৬:০৮:৪০ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫