ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নবীনগরে নৌকায় বসা নিয়ে বিরোধ: ঘুষিতে প্রাণ গেল এক ব্যক্তির Logo সংসদে হাসনাত আবদুল্লাহ আবার ভয় ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে Logo আল্লাহর দেওয়া বজ্রপাতে ১২ জনের মৃত্যু Logo টানা তাপদাহের মধ্যে রাজধানীসহ বিভিন্ন স্থানে স্বস্তির বৃষ্টি Logo ইসলামপুরে আওয়ামীলীগের ২৪ নেতাকর্মী জামিন চেয়ে আদালতে স্বেচায় আত্মসমর্পন করায় আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দেন Logo কিশোরগঞ্জ জেলার ভৈরবে গজারি ইউনিয়নের প্রধান নুরুল ইসলাম খোলকানী অনুষ্ঠিত, সহস্রাধিক মানুষের উপস্থিতি ছিল Logo আবিদুলের অভিযোগের জবাবে সাদিক কায়েম ‘ছাত্রদলের অপকর্ম, দেশের সংকট- সবকিছু ঢেকে দিতে সংঘবদ্ধ অ্যাকটিভিজম দৃশ্যমান হচ্ছে Logo রাজধানীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড Logo ট্রাম্পের নৈশভোজে গুলি, হামলাকারী আটক Logo কাশিমপুরে কসাইয়ের ছুরিকাঘাতে চিকিৎসক গুরুতর জখম, ঘাতক গ্রেফতার

মাদারগঞ্জে স্কুলের অনুষ্ঠানে সংঘর্ঘ, আহত ১৭

জামালপুর জেলাধীন মাদারগঞ্জে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে স্কুলে  দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার আদারভিটা ইউনিয়নের পলিশা উচ্চ বিদ্যালয়ে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৭ জন আহত হয়েছে।
এলাকাবাসী জানায়, সোমবার দিনব্যাপী পলিশা উচ্চ বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে কয়েকজন বহিরাগত যুবকের মধ্যে কথা কাটাকাটি হয়। উপস্থিত লোকজন প্রথমে তাদের শান্ত করার চেষ্টা করলেও মুহূর্তের মধ্যেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে তা হাতাহাতি, ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের অন্তত ১৭ জন আহত হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। আহতদের কয়েকজনকে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তবে মারমারির পর সবাই দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় তাদের কারও নাম-পরিচয় জানা যায়নি। ভবিষ্যতে এ ধরনের অনুষ্ঠানে বাড়তি নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করার দাবি জানান এলাকাবাসী।
এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, মারামারির খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসেন এবং স্থানীয়দের নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ থানায় করেনি।
১৬.০২.২৬

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীনগরে নৌকায় বসা নিয়ে বিরোধ: ঘুষিতে প্রাণ গেল এক ব্যক্তির

মাদারগঞ্জে স্কুলের অনুষ্ঠানে সংঘর্ঘ, আহত ১৭

আপডেট সময় ১০:২৯:০৮ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬