ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সিলেট-১ আসনে খন্দকার মুক্তাদিরের বিজয় আজ বাদ জুম্মা মসজিদে মসজিদে ও বাদ আসর শুকরানা দোয়া

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০২:৩৫:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫০ ০.০০ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি প্রার্থী ও দলীয় চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বেসরকারিভাবে বিজয়ী হওয়ায় শুকরানা দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আজ শুক্রবার বাদ আসর হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে এই মাহফিল অনুষ্ঠিত হবে।
এছাড়াও দেশব্যাপী বিএনপি বিপুল আসনে জয়লাভ করায় আজ শুক্রবার দোয়া ও শুকরিয়া দিবস পালনে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাদ জুম্মা সিলেট মহানগরীতে ‘গণতন্ত্রের মা’ ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় নগরীর মসজিদে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। এছাড়াও মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে নিজ নিজ ধর্মীয় রীতি অনুযায়ী সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা কর্মসূচি পালনের আহবান জানিয়েছেন সিলেট মহানগর বিএনপি, আওতাধীন সকল থানা, ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাসিরনগরে দুঃস্থ ও অসহায়দের মাঝে ত্রান সামগ্রী বিতরণ

সিলেট-১ আসনে খন্দকার মুক্তাদিরের বিজয় আজ বাদ জুম্মা মসজিদে মসজিদে ও বাদ আসর শুকরানা দোয়া

আপডেট সময় ০২:৩৫:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬