ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ভৈরবে নবাগত পুলিশ সুপারের সঙ্গে ব্যবসায়ী নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ Logo নবীনগরে মতবিনিময় সভা: তৃণমূলে উন্নয়ন পৌঁছে দিতে আন্তরিকতার আহ্বান জেলা প্রশাসকের Logo অল্প সময়ে,স্বল্প খরচে সঠিক বিচার পেতে চল যাই গ্রাম আদালতে Logo কিশোর গঞ্জ জেলা ভৈরবের শিমুলকান্দি ইউনিয়নের চেয়ারম্যান হাইকোর্টের আদেশেও দায়িত্ব পাননি চেয়ারম্যান রিপন Logo ছয় মাসেও ফেরেনি প্রতিবন্ধী রাজ্জাকের দোকান, আশ্বাসেই থমকে আছে প্রশাসনিক উদ্যোগ Logo রূপপুরের চুল্লিতে যেভাবে তৈরি হবে বিদ্যুৎ Logo জাতীয় নির্বাচনে কারচুপির অভিযোগের সত্যতা পায়নি ইইউ Logo কক্সবাজারে এমপি কাজলের প্রচেষ্টায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নেয়া হল বড় প্রকল্প Logo চট্টগ্রামের লোহাগাড়ায় মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩

ভোটের সময় মাওলানা মামুনুল হকের ওপর হামলার চেষ্টার অভিযোগ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:২৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯১ ০.০০ বার পড়া হয়েছে

ঢাকা-১৩ আসনের প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের ওপর হামলার চেষ্টার প্রতিবাদ জানিয়েছে দলটি। তারা সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করার দাবি তুলেছে।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়, মামুনুল হক তার নির্বাচনি এলাকা ঢাকা-১৩-এর মোহাম্মদপুরে ঢাকা উদ্যানস্থ মাইলস্টোন স্কুল কেন্দ্র পরিদর্শনে গেলে একদল ছাত্রদল নামধারী সন্ত্রাসী কেন্দ্রের সামনে সংঘবদ্ধভাবে জড়ো হয়ে উসকানিমূলক আচরণ করে এবং কেন্দ্রের ভেতরে প্রবেশের চেষ্টা চালায়।

তাদের উপস্থিতি ও আচরণে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে উঠলে দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে কেন্দ্রের গেট বন্ধ করে নিরাপত্তা নিশ্চিত করে। পরে সেনাবাহিনীকে অবহিত করা হলে তারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে উক্ত সন্ত্রাসীরা দ্রুত সরে যায়।

বাংলাদেশ খেলাফত মজলিসের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও দলের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্য-সচিব ও কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা হাসান জুনাইদ এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, একজন প্রার্থীর কেন্দ্র পরিদর্শন সম্পূর্ণ আইনসিদ্ধ ও স্বাভাবিক বিষয়। সেখানে পরিকল্পিতভাবে হামলার পরিবেশ সৃষ্টি করা নির্বাচনী প্রক্রিয়াকে ভীতিকর ও অস্থিতিশীল করার সুস্পষ্ট অপচেষ্টা।

বিবৃতিতে অবিলম্বে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানানো হয়।

বিএনপির প্রতি কঠোর বার্তায় নেতারা বলেন, দলীয় পরিচয়ে কেউ যদি ভয়ভীতি, হামলার অপচেষ্টা বা বিশৃঙ্খলা সৃষ্টির সঙ্গে জড়িত থাকে, তবে তার সম্পূর্ণ রাজনৈতিক দায় বিএনপি নেতৃত্বকে বহন করতে হবে। দৃশ্যমান ও কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে তাদের দায়বদ্ধতা প্রমাণ করতে হবে। অন্যথায় জনগণ ধরে নেবে—এ ধরনের কর্মকাণ্ড নীরব সমর্থনেই পরিচালিত হচ্ছে।

তারা আরও বলেন, মাওলানা মামুনুল হক দেশের কোটি কোটি তৌহিদী জনতার হৃদয়ের স্পন্দন। তাঁর নিরাপত্তা ও সম্মানের ওপর কোনো ধরনের হুমকি সৃষ্টি করা হলে তা শুধুমাত্র একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়, বরং বিপুল সংখ্যক সচেতন নাগরিকের অনুভূতির ওপর আঘাত হিসেবে বিবেচিত হবে। জনগণ অন্যায়, সন্ত্রাস ও ফ্যাসিবাদী আচরণের পুনরাবৃত্তি মেনে নেবে না। আমরা দেশকে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও স্থিতিশীল ধারায় এগিয়ে নিতে চাই।

বাংলাদেশ খেলাফত মজলিস নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছে—ঘটনার দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হোক এবং শাস্তি নিশ্চিত করা হোক।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভৈরবে নবাগত পুলিশ সুপারের সঙ্গে ব্যবসায়ী নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভোটের সময় মাওলানা মামুনুল হকের ওপর হামলার চেষ্টার অভিযোগ

আপডেট সময় ১০:২৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬