ঢাকা ০৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ভৈরবে নবাগত পুলিশ সুপারের সঙ্গে ব্যবসায়ী নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ Logo নবীনগরে মতবিনিময় সভা: তৃণমূলে উন্নয়ন পৌঁছে দিতে আন্তরিকতার আহ্বান জেলা প্রশাসকের Logo অল্প সময়ে,স্বল্প খরচে সঠিক বিচার পেতে চল যাই গ্রাম আদালতে Logo কিশোর গঞ্জ জেলা ভৈরবের শিমুলকান্দি ইউনিয়নের চেয়ারম্যান হাইকোর্টের আদেশেও দায়িত্ব পাননি চেয়ারম্যান রিপন Logo ছয় মাসেও ফেরেনি প্রতিবন্ধী রাজ্জাকের দোকান, আশ্বাসেই থমকে আছে প্রশাসনিক উদ্যোগ Logo রূপপুরের চুল্লিতে যেভাবে তৈরি হবে বিদ্যুৎ Logo জাতীয় নির্বাচনে কারচুপির অভিযোগের সত্যতা পায়নি ইইউ Logo কক্সবাজারে এমপি কাজলের প্রচেষ্টায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নেয়া হল বড় প্রকল্প Logo চট্টগ্রামের লোহাগাড়ায় মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩

ভোটের মাঠে সাংবাদিকরা কী করবেন, কী করতে পারবেন না

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৭:২৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৩১ ০.০০ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে । ভোটগ্রহণের দিন মাঠপর্যায়ে দায়িত্ব পালন করতে যাওয়া সাংবাদিকদের জন্য বেশ কিছু নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্দেশনায় ভোটকেন্দ্রে সাংবাদিকদের করণীয় ও বর্জনীয় বিষয়গুলো বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে।

ভোটের মাঠে সাংবাদিকরা যা করতে পারবেন

১. সাংবাদিকরা ভোটকেন্দ্রে প্রবেশের আগে প্রিজাইডিং অফিসারকে অবহিত করে ভোটকক্ষে প্রবেশ করতে পারবেন।

২. কেন্দ্রের নির্বাচন-সংক্রান্ত তথ্য প্রিজাইডিং অফিসারের নিকট থেকে সংগ্রহ করা যাবে। এছাড়া ভোট গণনার সময় উপস্থিত থেকে ছবি তোলার অনুমতিও থাকবে।

৩. ভোটকক্ষ থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে সচিত্র সংবাদ প্রচার করা যাবে। তবে এ ক্ষেত্রে ভোটকেন্দ্রে প্রিজাইডিং অফিসারের নির্দেশনা অবশ্যই অনুসরণ করতে হবে।

যা করতে পারবেন না

১. কোনোভাবেই গোপন ভোটদান কক্ষে প্রবেশ করা বা সেখানে ছবি তোলা যাবে না।

২. একসঙ্গে দুই জনের বেশি সাংবাদিক ভোটকক্ষে প্রবেশ করতে পারবেন না এবং সেখানে ১০ মিনিটের বেশি সময় অবস্থান করা যাবে না।

৩. ভোটকক্ষ থেকে কোনো মাধ্যমেই সরাসরি (লাইভ) সংবাদ সম্প্রচার করা যাবে না।

৪. ভোটকক্ষে নির্বাচনি কর্মকর্তা, নির্বাচনি এজেন্ট বা ভোটারদের সাক্ষাৎকার নেওয়া নিষিদ্ধ।

৫. কোনো নির্বাচনি সামগ্রী স্পর্শ করা যাবে না এবং ভোটগ্রহণ কার্যক্রমে বিঘ্ন ঘটতে পারে—এমন কোনো কাজ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে করা যাবে না।

৬. কোনো রাজনৈতিক দল বা প্রার্থীর পক্ষে প্রচারণা বা সহায়ক কার্যক্রমে যুক্ত হওয়া যাবে না।

নির্বাচন কমিশন জানিয়েছে, এসব নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভৈরবে নবাগত পুলিশ সুপারের সঙ্গে ব্যবসায়ী নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভোটের মাঠে সাংবাদিকরা কী করবেন, কী করতে পারবেন না

আপডেট সময় ০৭:২৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬