ঢাকা ০৬:০২ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নবীনগরে নৌকায় বসা নিয়ে বিরোধ: ঘুষিতে প্রাণ গেল এক ব্যক্তির Logo সংসদে হাসনাত আবদুল্লাহ আবার ভয় ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে Logo আল্লাহর দেওয়া বজ্রপাতে ১২ জনের মৃত্যু Logo টানা তাপদাহের মধ্যে রাজধানীসহ বিভিন্ন স্থানে স্বস্তির বৃষ্টি Logo ইসলামপুরে আওয়ামীলীগের ২৪ নেতাকর্মী জামিন চেয়ে আদালতে স্বেচায় আত্মসমর্পন করায় আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দেন Logo কিশোরগঞ্জ জেলার ভৈরবে গজারি ইউনিয়নের প্রধান নুরুল ইসলাম খোলকানী অনুষ্ঠিত, সহস্রাধিক মানুষের উপস্থিতি ছিল Logo আবিদুলের অভিযোগের জবাবে সাদিক কায়েম ‘ছাত্রদলের অপকর্ম, দেশের সংকট- সবকিছু ঢেকে দিতে সংঘবদ্ধ অ্যাকটিভিজম দৃশ্যমান হচ্ছে Logo রাজধানীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড Logo ট্রাম্পের নৈশভোজে গুলি, হামলাকারী আটক Logo কাশিমপুরে কসাইয়ের ছুরিকাঘাতে চিকিৎসক গুরুতর জখম, ঘাতক গ্রেফতার

সিলেট-৫ -২৩৩ মুফতি আবুল হাসানের ১৩ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা

  • মো. হাবিবুর রহমান
  • আপডেট সময় ০৫:৫৯:২৪ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ১২০ ০.০০ বার পড়া হয়েছে

সিলেট-৫-২৩৩ (জকিগঞ্জ–কানাইঘাট) আসনে খেলাফত মজলিস মনোনীত ও ১১ দলীয় নির্বাচনী ঐক্যের সংসদ সদস্য প্রার্থী মুফতি মোহাম্মদ আবুল হাসান তাঁর ১৩ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

রোববার (৮ ফেব্রুয়ারী) দুপুর ১টা ৪৫ মিনিটে জকিগঞ্জ বাসস্ট্যান্ডের সোনার বাংলা অডিটোরিয়ামে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সামনে এ ইশতেহার ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মুফতি আবুল হাসানের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান এজেন্ট মাওলানা মুখলিছুর রহমান।

এছাড়া জকিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামির আমীর মাওলানা জালাল উদ্দিন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম রোকবানি চৌধুরী জাবেদ, উপজেলা খেলাফত মজলিসের আমীর মাওলানা শায়খ আব্দুল মুসাব্বির, সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন তাপাদার, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা সভাপতি মাওলাানা আব্দুল খালিক, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ছরওয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন লস্কর, পৌর খেলাফত মজলিসের সেক্রেটারি মাওলানা জুবায়ের আহমদ সহ ১১ দলীয় জোটের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

‘বিভেদ নয়-ঐক্য, কল্যাণমূলক রাষ্ট্র’ এবং ‘যার অভিভাবক নেই, রাষ্ট্রই তার অভিভাবক’ এই দুটি মূল দর্শনকে সামনে রেখে ইশতেহারে জকিগঞ্জ ও কানাইঘাটের দীর্ঘদিনের সমস্যা সমাধান এবং একটি বৈষম্যহীন, জবাবদিহিমূলক ও মানবিক রাষ্ট্র গড়ার অঙ্গীকার করা হয়।

ইশতেহারের শুরুতেই ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এবং এর আলোকে রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হয়। একই সঙ্গে দুর্নীতিমুক্ত, দক্ষ ও গণমুখী প্রশাসন গড়ে তোলার ঘোষণা দেওয়া হয়। ইশতেহারে উল্লেখযোগ্য অঙ্গীকারগুলোর মধ্যে রয়েছে সংসদ সদস্যের কার্যালয়কে ২৪ ঘণ্টা খোলা নাগরিক সেবা কেন্দ্রে রূপান্তর, ‘হ্যালো এমপি’ হটলাইন চালু, উন্নয়ন তহবিলের ব্যয় অনলাইনে প্রকাশ ও নিয়মিত গণশুনানি আয়োজন। বন্যা, নদীভাঙন ও জলাবদ্ধতা নিরসনে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, আপার সুরমা-কুশিয়ারা প্রকল্পের পূর্ণ বাস্তবায়ন, খাল ও নদী খননের মাধ্যমে হাওর ও বিল এলাকার উৎপাদনশীলতা বৃদ্ধির প্রতিশ্রুতি দেওয়া হয়।যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বুরহান উদ্দিন রোড ও শেওলা–জকিগঞ্জ সড়ককে আঞ্চলিক মহাসড়কে রূপান্তর, একাধিক সেতু নির্মাণ, গ্রামীণ ও পৌর এলাকার ভঙ্গুর সড়ক সংস্কারের ঘোষণা দেওয়া হয়। এছাড়াও জকিগঞ্জ-কানাইঘাট এর উন্নয়নে আরো গুরুত্বপূর্ণ বিষয় ইশতেহারে উল্লেখ রয়েছে।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন,জকিগঞ্জ-কানাইঘাটের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত। এই ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও কল্যাণমূলক সমাজ প্রতিষ্ঠা করা হবে।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীনগরে নৌকায় বসা নিয়ে বিরোধ: ঘুষিতে প্রাণ গেল এক ব্যক্তির

সিলেট-৫ -২৩৩ মুফতি আবুল হাসানের ১৩ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা

আপডেট সময় ০৫:৫৯:২৪ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬