ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নবীনগরে নৌকায় বসা নিয়ে বিরোধ: ঘুষিতে প্রাণ গেল এক ব্যক্তির Logo সংসদে হাসনাত আবদুল্লাহ আবার ভয় ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে Logo আল্লাহর দেওয়া বজ্রপাতে ১২ জনের মৃত্যু Logo টানা তাপদাহের মধ্যে রাজধানীসহ বিভিন্ন স্থানে স্বস্তির বৃষ্টি Logo ইসলামপুরে আওয়ামীলীগের ২৪ নেতাকর্মী জামিন চেয়ে আদালতে স্বেচায় আত্মসমর্পন করায় আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দেন Logo কিশোরগঞ্জ জেলার ভৈরবে গজারি ইউনিয়নের প্রধান নুরুল ইসলাম খোলকানী অনুষ্ঠিত, সহস্রাধিক মানুষের উপস্থিতি ছিল Logo আবিদুলের অভিযোগের জবাবে সাদিক কায়েম ‘ছাত্রদলের অপকর্ম, দেশের সংকট- সবকিছু ঢেকে দিতে সংঘবদ্ধ অ্যাকটিভিজম দৃশ্যমান হচ্ছে Logo রাজধানীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড Logo ট্রাম্পের নৈশভোজে গুলি, হামলাকারী আটক Logo কাশিমপুরে কসাইয়ের ছুরিকাঘাতে চিকিৎসক গুরুতর জখম, ঘাতক গ্রেফতার

মোদি ঘনিষ্ঠ বন্ধু’, ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারের অঙ্গীকার আনোয়ার ইব্রাহিমের

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কাছের বন্ধু হিসেবে উল্লেখ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি বলেছেন, ক্রমবর্ধমান বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে মোদির মালয়েশিয়া সফর দুই দেশের মধ্যে শক্তিশালী এবং স্থায়ী সম্পর্কের প্রতিফলন। খবর মালয় এশিয়ার।

দুইদিনের সরকারি সফরে বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন মোদি। শনিবার (৭ জানুয়ারি) মোদি মালয়েশিয়ায় পৌঁছালে তাকে লাল গালিচায় স্বাগত জানায় দেশটির সরকার। এটি এক দশকের বেশি সময় পর মালয়েশিয়ায় মোদির প্রথম সফর।

সফরকালে মোদি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে নবায়নযোগ্য জ্বালানি, স্বাস্থ্যসেবা এবং কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বিভিন্ন খাতে একাধিক চুক্তি স্বাক্ষর করেছেন।

মোদি বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তির পাশাপাশি আমরা সেমিকন্ডাক্টর, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা খাতে অংশীদারিত্ব এগিয়ে নেব।’

অন্যদিকে মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রাজায়ায় এক সংবাদ সম্মেলনে আনোয়ার ইব্রাহিম বলেন, এই বৈঠক ও মতবিনিময় ভারত ও মালয়েশিয়ার সম্পর্ক আরও এগিয়ে নিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কৌশলগত ও তাৎপর্যপূর্ণ।

দুই দিনের সফরে মালয়েশিয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিদুই দিনের সফরে মালয়েশিয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
তিনি বলেন, মোদির সঙ্গে একত্রে আমি বাণিজ্য, প্রযুক্তি, শিক্ষা এবং সংস্কৃতিতে সহযোগিতা আরও গভীর করার জন্য আমার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীনগরে নৌকায় বসা নিয়ে বিরোধ: ঘুষিতে প্রাণ গেল এক ব্যক্তির

মোদি ঘনিষ্ঠ বন্ধু’, ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারের অঙ্গীকার আনোয়ার ইব্রাহিমের

আপডেট সময় ০২:০৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬