ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নবীনগরে নৌকায় বসা নিয়ে বিরোধ: ঘুষিতে প্রাণ গেল এক ব্যক্তির Logo সংসদে হাসনাত আবদুল্লাহ আবার ভয় ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে Logo আল্লাহর দেওয়া বজ্রপাতে ১২ জনের মৃত্যু Logo টানা তাপদাহের মধ্যে রাজধানীসহ বিভিন্ন স্থানে স্বস্তির বৃষ্টি Logo ইসলামপুরে আওয়ামীলীগের ২৪ নেতাকর্মী জামিন চেয়ে আদালতে স্বেচায় আত্মসমর্পন করায় আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দেন Logo কিশোরগঞ্জ জেলার ভৈরবে গজারি ইউনিয়নের প্রধান নুরুল ইসলাম খোলকানী অনুষ্ঠিত, সহস্রাধিক মানুষের উপস্থিতি ছিল Logo আবিদুলের অভিযোগের জবাবে সাদিক কায়েম ‘ছাত্রদলের অপকর্ম, দেশের সংকট- সবকিছু ঢেকে দিতে সংঘবদ্ধ অ্যাকটিভিজম দৃশ্যমান হচ্ছে Logo রাজধানীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড Logo ট্রাম্পের নৈশভোজে গুলি, হামলাকারী আটক Logo কাশিমপুরে কসাইয়ের ছুরিকাঘাতে চিকিৎসক গুরুতর জখম, ঘাতক গ্রেফতার

ভৈরবে কলেজ শিক্ষার্থী আবু সুফিয়ান হত্যায় জড়িত মিরাজ ৩ দিনের রিমান্ডে

কিশোর গঞ্জে ভৈরবে ছিনতাইকারীদের হাতে নিহত কলেজ শিক্ষার্থী আবু সুফিয়ানের মূল হত্যাকারী মিরাজকে ৩ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। 

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) পুলিশ, সেনাবাহিনী, র‍্যাব ও আরএনবির (রেলওয়ে নিরাপত্তা বাহিনী) কড়া প্রহরায় আসামিকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও ছিনিয়ে নেওয়া মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে।

এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত মোট ৮ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে একজন শিশুসহ ৩ জন কিশোরগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যাকাণ্ডে নিজেদের সংশ্লিষ্টতা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, গত ৩০ জানুয়ারি রাত ১টায় ভৈরব আউটার সিগন্যাল এলাকা থেকে ঢাকা পল্লবী কলেজের শিক্ষার্থী আবু সুফিয়ানের মরদেহ উদ্ধার করে রেলওয়ে থানা পুলিশ। ছিনতাইকারীরা তাকে হত্যা করার পর মরদেহটি রেললাইনে ফেলে যায়, যাতে বিষয়টি ‘ট্রেন দুর্ঘটনা’ বলে চালিয়ে দেওয়া যায়। রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধারের পর নিহতের বাবা ভৈরব রেলওয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীনগরে নৌকায় বসা নিয়ে বিরোধ: ঘুষিতে প্রাণ গেল এক ব্যক্তির

ভৈরবে কলেজ শিক্ষার্থী আবু সুফিয়ান হত্যায় জড়িত মিরাজ ৩ দিনের রিমান্ডে

আপডেট সময় ০৭:৩৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬