ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নবীনগরে নৌকায় বসা নিয়ে বিরোধ: ঘুষিতে প্রাণ গেল এক ব্যক্তির Logo সংসদে হাসনাত আবদুল্লাহ আবার ভয় ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে Logo আল্লাহর দেওয়া বজ্রপাতে ১২ জনের মৃত্যু Logo টানা তাপদাহের মধ্যে রাজধানীসহ বিভিন্ন স্থানে স্বস্তির বৃষ্টি Logo ইসলামপুরে আওয়ামীলীগের ২৪ নেতাকর্মী জামিন চেয়ে আদালতে স্বেচায় আত্মসমর্পন করায় আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দেন Logo কিশোরগঞ্জ জেলার ভৈরবে গজারি ইউনিয়নের প্রধান নুরুল ইসলাম খোলকানী অনুষ্ঠিত, সহস্রাধিক মানুষের উপস্থিতি ছিল Logo আবিদুলের অভিযোগের জবাবে সাদিক কায়েম ‘ছাত্রদলের অপকর্ম, দেশের সংকট- সবকিছু ঢেকে দিতে সংঘবদ্ধ অ্যাকটিভিজম দৃশ্যমান হচ্ছে Logo রাজধানীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড Logo ট্রাম্পের নৈশভোজে গুলি, হামলাকারী আটক Logo কাশিমপুরে কসাইয়ের ছুরিকাঘাতে চিকিৎসক গুরুতর জখম, ঘাতক গ্রেফতার

সিলেটের আলিয়া মাদ্রাসা ময়দানে জনসমুদ্র; ‘৫ বছরেই বদলে যাবে বাংলাদেশ’- ডা. শফিকুর রহমান

সিলেটের পুণ্যভূমিতে (৭ ফেব্রুয়ারী) শনিবার বিকেলে যেন তিল ধারণের ঠাঁই ছিল না। আলিয়া মাদ্রাসা মাঠ ছাপিয়ে জনস্রোত আছড়ে পড়েছিল আশপাশের রাস্তাঘাটে। জামায়াতে ইসলামী আয়োজিত এই বিশাল নির্বাচনী জনসভায় জনতার ঢল দেখে আপ্লুত দলটির আমির ডা. শফিকুর রহমান ঘোষণা করেছেন, “একবার দায়িত্ব দিয়ে দেখুন, আগামী পাঁচ বছরেই তরুণ প্রজন্ম ও মা-বোনদের স্বপ্নের নতুন বাংলাদেশ উপহার দেব।”
জনসভার প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, “আমরা শাহজালাল (র.)-এর উত্তরসূরী। গত ৫৪ বছর ধরে দেশে জুলুমের রাজনীতি চলছে, যার সবচেয়ে বড় শিকার জামায়াতে ইসলামী। কিন্তু ৫ আগস্টের পর আমরা ঘোষণা দিয়েছি, আমরা প্রতিশোধ নেব না। আমরা ক্ষমা করে দিয়েছি। অনেকে মামলা-বাণিজ্য করলেও জামায়াত এক চুলও নীতি থেকে বিচ্যুত হয়নি।”
দেশের টাকা লুটপাটকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে জামায়াত আমির বলেন, “৫৪ বছর ধরে সবাই কম-বেশি চুরি করেছে। আমরা দায়িত্ব পেলে দুর্নীতিবাজদের শান্তিতে থাকতে দেব না। জনগণের লুটে নেওয়া টাকা তাদের পেটের ভেতর থেকে বের করে আনা হবে। ঘুষ ও চাঁদাবাজির কোনো সুযোগ এই দেশে আর থাকবে না।”
সিলেটের উন্নয়ন ও খনিজ সম্পদের হিস্যা
সিলেটের অবহেলিত জনপদ নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, গ্যাস ও বিদ্যুৎ: খনিজ সম্পদে ভরপুর সিলেটবাসীই তাদের সঠিক হিস্যা পাচ্ছে না। এখনো অনেক ঘরে গ্যাস-বিদ্যুৎ পৌঁছায়নি, যা আমরা নিশ্চিত করব। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর বর্তমানে কেবল নামেই আন্তর্জাতিক। আমরা একে সত্যিকারের কার্যকর আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করব।
তিনি বলেন, ‘জাল যার জলা তার’ নীতি বাস্তবায়ন করা হবে এবং কৃষকদের হাতে আধুনিক সরঞ্জাম তুলে দেওয়া হবে। চা বাগানের সন্তানদের শিক্ষার দায়িত্ব নেবে রাষ্ট্র।
সিলেটে মাদক ও অসামাজিক কার্যকলাপ বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে তিনি এগুলো বন্ধের প্রতিশ্রুতি দেন। এছাড়া নিজের ‘এক্স’ (টুইটার) অ্যাকাউন্ট হ্যাক করে মা-বোনদের অবমাননাকর পোস্ট দেওয়ার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, “যারা মা-বোনদের সম্মান দিতে জানে না, তারা হীন ষড়যন্ত্র করেছে। চোর ধরা পড়েছে, কিন্তু এখনো কিছু মানুষ নির্লজ্জভাবে তাদের পক্ষ নিচ্ছে।”
“আমরা শাসক নই, আপনাদের চৌকিদার হতে চাই”
সিলেটের সন্তান হিসেবে আবেগঘন কণ্ঠে ডা. শফিকুর রহমান বলেন, “আমি আপনাদের কোলে লালিত হয়েছি। আজ আমীর হিসেবে নয়, আপনাদের ঘরের সন্তান হিসেবে দাঁড়িয়েছি। আমাদের একবার সুযোগ দিন, আমরা দেশের মালিক হবো না, আপনাদের সেবক ও চৌকিদার হয়ে কাজ করব।”

এদিনের সমাবেশে সিলেট মহানগর ও জেলার বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাজার হাজার নেতাকর্মী যোগ দেন। উল্লেখ্য যে, জামায়াতের ইতিহাসে সিলেটে এবারই প্রথম নারী সমর্থকদের রেকর্ডসংখ্যক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
সিলেট মহানগর জামায়াতের আমির মোহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ এবং স্থানীয় প্রার্থীরা বক্তব্য রাখেন। সমাবেশ শেষে আমিরে জামায়াত সিলেটের বিভিন্ন আসনের প্রার্থীদের জনগনের সামনে পরিচয় করিয়ে দেন।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীনগরে নৌকায় বসা নিয়ে বিরোধ: ঘুষিতে প্রাণ গেল এক ব্যক্তির

সিলেটের আলিয়া মাদ্রাসা ময়দানে জনসমুদ্র; ‘৫ বছরেই বদলে যাবে বাংলাদেশ’- ডা. শফিকুর রহমান

আপডেট সময় ০৬:৫০:৫৮ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬