ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নবীনগরে নৌকায় বসা নিয়ে বিরোধ: ঘুষিতে প্রাণ গেল এক ব্যক্তির Logo সংসদে হাসনাত আবদুল্লাহ আবার ভয় ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে Logo আল্লাহর দেওয়া বজ্রপাতে ১২ জনের মৃত্যু Logo টানা তাপদাহের মধ্যে রাজধানীসহ বিভিন্ন স্থানে স্বস্তির বৃষ্টি Logo ইসলামপুরে আওয়ামীলীগের ২৪ নেতাকর্মী জামিন চেয়ে আদালতে স্বেচায় আত্মসমর্পন করায় আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দেন Logo কিশোরগঞ্জ জেলার ভৈরবে গজারি ইউনিয়নের প্রধান নুরুল ইসলাম খোলকানী অনুষ্ঠিত, সহস্রাধিক মানুষের উপস্থিতি ছিল Logo আবিদুলের অভিযোগের জবাবে সাদিক কায়েম ‘ছাত্রদলের অপকর্ম, দেশের সংকট- সবকিছু ঢেকে দিতে সংঘবদ্ধ অ্যাকটিভিজম দৃশ্যমান হচ্ছে Logo রাজধানীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড Logo ট্রাম্পের নৈশভোজে গুলি, হামলাকারী আটক Logo কাশিমপুরে কসাইয়ের ছুরিকাঘাতে চিকিৎসক গুরুতর জখম, ঘাতক গ্রেফতার

নিরীহ প্রবাসী পরিবারের জমি জবর দখল ও মিথ্যা মামলার হয়রানির প্রতিবাদে মানববন্ধন,

জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার গড়পাড়া গ্রামের নিরীহ প্রবাসী পরিবারের জমি জবর দখলের উদ্দেশ্যে রক্তক্ষয়ী হামলা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে , চিহ্নিত ভূমিদস্যু ও সন্ত্রাসী মামরুল গংদের আইনের আওতায় এনে দৃষ্টাস্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধনের আয়োজন করেছেন ভুক্তভোগী পরিবার।
শনিবার(৭ফেব্রুয়ারী) দুপুরে মাদারগঞ্জ উপজেলার কড়ইচূড়া ইউনিয়নের গড়পাড়া গ্রামের প্রধান সড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন আবুল হোসেন, ইউসুফ আলী, গোলাম মাওলা, নাসিমা বেগম, ফিরোজা বেগম, আনিছুর রহমান ও মালেক মন্ডল। বক্তারা বলেন, মামরুল একজন চিহ্নিত মামলাবাজ ও স্থানীয় ভূমিদস্যু। দীর্ঘদিন ধরেই তিনি প্রবাসী পরিবারের জমি দখলের পাঁয়তারা করে আসছেন। এরই ধারাবাহিকতায় গত ২ ফেব্রয়ারি মামরুল ও তার সহযোগীরা জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালায় এবং সন্ত্রাসীদের মাধ্যমে অতর্কিত হামলা চালায়। তারা বলেন, ওই হামলায় নারীসহ অন্তত ১২ জন গুরুতর আহত হন। আহতদের মধ্যে কয়েকজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার পর মাদারগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও পুলিশ মামলা গ্রহণ করেনি বলে অভিযোগ করেন তারা। তারা আরোও বলেন, থানায় অভিযোগ দিতে গেলে পুলিশ তাদের জানায়, উপর মহলের নির্দেশ রয়েছে। এই বিষয়ে মামলা নেওয়া যাবে না। এতে করে ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন ভুক্তভোগী প্রবাসী ও তার পরিবার। বক্তারা জোড় দাবি করে বলেন, অবিলম্বে ভূমিদস্যু মামরুলসহ তার সন্ত্রাসী বাহিনীদের আইনের আওতায় এনে ন্যায় বিচার নিশ্চিতের দাবি জানান তারা।
০৭.০২.২৬

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীনগরে নৌকায় বসা নিয়ে বিরোধ: ঘুষিতে প্রাণ গেল এক ব্যক্তির

নিরীহ প্রবাসী পরিবারের জমি জবর দখল ও মিথ্যা মামলার হয়রানির প্রতিবাদে মানববন্ধন,

আপডেট সময় ০৬:৪৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬