ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নবীনগরে নৌকায় বসা নিয়ে বিরোধ: ঘুষিতে প্রাণ গেল এক ব্যক্তির Logo সংসদে হাসনাত আবদুল্লাহ আবার ভয় ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে Logo আল্লাহর দেওয়া বজ্রপাতে ১২ জনের মৃত্যু Logo টানা তাপদাহের মধ্যে রাজধানীসহ বিভিন্ন স্থানে স্বস্তির বৃষ্টি Logo ইসলামপুরে আওয়ামীলীগের ২৪ নেতাকর্মী জামিন চেয়ে আদালতে স্বেচায় আত্মসমর্পন করায় আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দেন Logo কিশোরগঞ্জ জেলার ভৈরবে গজারি ইউনিয়নের প্রধান নুরুল ইসলাম খোলকানী অনুষ্ঠিত, সহস্রাধিক মানুষের উপস্থিতি ছিল Logo আবিদুলের অভিযোগের জবাবে সাদিক কায়েম ‘ছাত্রদলের অপকর্ম, দেশের সংকট- সবকিছু ঢেকে দিতে সংঘবদ্ধ অ্যাকটিভিজম দৃশ্যমান হচ্ছে Logo রাজধানীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড Logo ট্রাম্পের নৈশভোজে গুলি, হামলাকারী আটক Logo কাশিমপুরে কসাইয়ের ছুরিকাঘাতে চিকিৎসক গুরুতর জখম, ঘাতক গ্রেফতার

উপশহরে বিএনপি প্রার্থী খন্দকার মুক্তাদিরের জনসভা: ‘গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে’

সিলেট-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে শাহজালাল উপশহরে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ই ফেব্রুয়ারি) রাত ৯ ঘটিকায় সিলেট সিটি কর্পোরেশনের ২২ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, “সিলেটের মাটি ও মানুষ সবসময়ই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। আজ দেশ এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। জনগণের হারানো ভোটাধিকার এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ইনশাআল্লাহ, আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করে আমরা সাধারণ মানুষের মুখে হাসি ফোটাবো।”
তিনি আরও বলেন, “২২ নং ওয়ার্ডের এই স্বতঃস্ফূর্ত জনস্রোত প্রমাণ করে যে মানুষ পরিবর্তন চায় এবং বিএনপির আদর্শের ওপর তাদের পূর্ণ আস্থা রয়েছে।”

সাবেক কাউন্সিলর ও ২২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সৈয়দ মিসবাহ উদ্দিনের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও মহানগর বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল মালেকের যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।
বক্তারা তাদের বক্তব্যে ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান এবং নির্বাচনী প্রচারণায় যেকোনো বাধা ঐক্যবদ্ধভাবে মোকাবিলার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, সৈয়দ মঈন উদ্দিন সুহেল, ময়নুল হক চৌধুরী, ডাঃ আশরাফ আলী, সিদ্দিকুর রহমান পাপলু, মাহবুবুল হক চৌধুরী, ফাতেমা জামান রুজি, সৈয়দ সাফেক মাহবুব, এডভোকেট বদরুল আহমদ চৌধুরী পিপি, সালেহা কবির শেপি, তাহসিন শারসিম তামান্না, ফাহিমা আহাদ কুমকুম, সুমেল আহমদ চৌধুরী, ফারহান বক্স রেহানা, মাশরুর রাসেল, দেলোয়ার হোসেন দিনার, মর্তুজা আহমদ চৌধুরী, আবুল ফাত্তাহ বকসি, হাজী আব্দুস সালাম, এড. জাফর ইকবাল তারেক, আবুল কালাম চৌধুরী, হাজী সামছুল হক, হাজী লিয়াকত হোসেন, মিজানুর রহমান নেছার, মুহিবুর রহমান মুহিব, মোজাম্মেল আলী, এনামুল আজিজ মুন্না, মোস্তাক আহমেদ, ওজি মোঃ কাওছার, মঞ্জুর আহমদ চৌধুরী লিটন, সৈয়দ মাজহারুল ইসলাম, হাসিব আহমদ, মুহিবুর রহমান এপল, নিজাম আহমদ মিজান প্রমুখ।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীনগরে নৌকায় বসা নিয়ে বিরোধ: ঘুষিতে প্রাণ গেল এক ব্যক্তির

উপশহরে বিএনপি প্রার্থী খন্দকার মুক্তাদিরের জনসভা: ‘গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে’

আপডেট সময় ১০:২৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬