ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

দেশে পৌঁছেছে তিন লাখ ২৬ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ১২:১৯:২২ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৫ ০.০০ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রবাসীদের পাঠানো পোস্টাল ব্যালট বাংলাদেশে আসতে শুরু করেছে। বুধবার পর্যন্ত মোট ৩ লাখ ২৬ হাজার ২০টি প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে। এ তথ্য জানিয়েছেন ইসির আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সালীম আহমাদ খান।

তিনি জানান, ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ জন প্রবাসী ভোটারের ঠিকানায় পোস্টাল ব্যালট পৌঁছেছে। এর মধ্যে ৫ লাখ ২৪ হাজার ৮৬৯ জন প্রবাসী ভোটার ব্যালট গ্রহণ করেছেন এবং ভোট প্রদান সম্পন্ন করেছেন ৪ লাখ ৭২ হাজার ৪১০ জন।

জামায়াত ক্ষমতায় এলে দেশটা পাকিস্তান হবেজামায়াত ক্ষমতায় এলে দেশটা পাকিস্তান হবে
সালীম আহমাদ খান আরো জানান, প্রবাসী ভোটারদের মধ্যে ৪ লাখ ৩১ হাজার ৭৪৮টি পূরণকৃত ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাকবাক্সে জমা দেওয়া হয়েছে। এরই মধ্যে ৩ লাখ ২৬ হাজার ২০টি ব্যালট দেশে পৌঁছেছে। এছাড়া ৪১ হাজার ১৭৮টি পোস্টাল ব্যালট সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালয়ে পাঠানো হয়েছে।

দেশের অভ্যন্তরীণ পোস্টাল ভোট: এদিকে সকাল পর্যন্ত দেশের অভ্যন্তরে ভোটারদের কাছে ৬ লাখ ৬২ হাজার ১৯১টি পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। এদের মধ্যে ভোটার ব্যালট গ্রহণ করেছেন ১ লাখ ৭০ হাজার ৯৮৯ জন। ভোট দিয়েছেন ১ লাখ ৩১ হাজার ৬৯১ জন ভোটার। আর ভোটার কর্তৃক পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দেওয়া হয়েছে ১ লাখ ৪ হাজার ১৬৫টি। ইসির পোস্টাল ব্যালট সংক্রান্ত ওয়েবসাইট থেকে জানা গেছে।

শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিতশেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একযোগে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

প্রবাসীদের এই বিপুল অংশগ্রহণ এবারের নির্বাচনে এক নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাসিরনগরে দুঃস্থ ও অসহায়দের মাঝে ত্রান সামগ্রী বিতরণ

দেশে পৌঁছেছে তিন লাখ ২৬ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট

আপডেট সময় ১২:১৯:২২ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬