ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ওমানে ড্রোন বিধ্বস্ত, দুই বিদেশি নাগরিক নিহত Logo আবারও কমল স্বর্ণের দাম Logo ইরানের প্রতিক্রিয়া নিয়ে ট্রাম্প ও উপদেষ্টাদের ভুল হিসাব Logo উত্তরের ঈদযাত্রায় এবারও সেই ১৩ কিলোমিটার হতে পারে গলার কাঁটা Logo তানোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে গোয়ালঘর পুড়ে ছাই, প্রাণ গেল ৬ গরুর Logo রহমত,মাগফিরাত, নাজাতের পবিত্র রমজান মাসে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোঃ সোহেল সরকার, সভাপতি,৭ নং ওয়ার্ড যুবদল Logo পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ৫২​ নং ওয়ার্ডবাসী সহ বিশ্বের সকল ধর্মপ্রাণ মুসলমানদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন- মোঃ সেলিম কাজল Logo বাঞ্ছারামপুরে অবৈধ গুড় কারখানায় অভিযান: দুইজনকে ৪ লাখ টাকা জরিমানা, কারখানা সিলগালা Logo রক্ত খেকো রাষ্ট্রপতির ভাষণ বর্জন, বিরোধীদলের ওয়াকআউট Logo পীরগঞ্জে এতিমদের মাঝে সরকারি খেজুর বিতরণ

কালিয়াকৈরে গৃহবধূকে নির্যাতন: স্বামী-পরিবারের বিরুদ্ধে থানায় ও ইউএনও বরাবর লিখিত অভিযোগ

গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় এক গৃহবধূকে দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন এবং যৌতুক দাবির অভিযোগ উঠেছে স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে। মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) বিকেলে ওই নারী থানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর পৃথক দু’টি অভিযোগ দায়ের করে।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী নূর নাহার আক্তার প্রায় সাত বছর আগে উপজেলার চন্দ্রা হাজী বাড়ী এলাকার রুবেল হাসান জনি’র সঙ্গে পারিবারিক ভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দাম্পত্য জীবনে তাদের একটি পুত্র সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই স্বামী রুবেল হাসান জনি, শ্বশুর-শাশুড়িসহ পরিবারের অন্যান্য সদস্যরা যৌতুকের জন্য চাপ সৃষ্টি করে আসছিলেন। একপর্যায়ে ভুক্তভোগীর পিতার কাছ থেকে নগদ ১০ লাখ টাকা এবং নতুন ঘর সাজানোর জন্য আরও অর্থ দাবি করে রুবেল হাসান জনি ও তার পরিবার। এসব দিতে রাজি না হওয়ায় তাকে শারীরিকভাবে নির্যাতন চালাতো।

এর আগেও নির্যাতন সইতে না পেরে ৯৯৯ ফোনে উদ্ধার হয়। এ নিয়ে গ্রাম্য ভাবে একাধিকবার সালিশ করেছেন দুই পরিবার সদস্যরা। এতেও ক্ষান্ত হননি তার স্বামী।

এদিকে, গত (২ ফেব্রুয়ারি) স্বামীর বাড়িতে অবস্থানকালে তাকে মারধর করে গুরুতরভাবে আহত করা হয়। পরে ঘরের দরজা বন্ধ করে ভেতরে আটকে রেখে পুনরায় মারপিট করে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত পায় এবং ক্ষত হয়। যৌতুক না দিলে আরও ভয়াবহ পরিণতি করবে বলে হুমকি দেয় তার স্বামী ও পরিবারের লোকজন।

পরে সন্ধ্যায় শশুর বাড়ির লোকজনের চক্ষু আড়ালে কৌশলে ঘর থেকে বের হয়ে পাশের বাড়িতে চলে যায়। পরে ওখান থেকে তার বাবার বাড়ি পৌঁছালে তার আত্মীয়-স্বজনরা স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসা দেন।

এ বিষয়ে এর আগেও দু’পক্ষের স্থানীয় লোকজনের সঙ্গে একাধিকবার সালিশ বৈঠক হলেও কোনো স্থায়ী সমাধান না পেয়ে নুর নাহার বাদী হয়ে কালিয়াকৈর থানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর পৃথক দু’টি লিখিত অভিযোগ দায়ের করেন।

কালিয়াকৈর থানা উপপরিদর্শক (এস আই) মুক্তার হোসেন জানান, এই বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ওমানে ড্রোন বিধ্বস্ত, দুই বিদেশি নাগরিক নিহত

কালিয়াকৈরে গৃহবধূকে নির্যাতন: স্বামী-পরিবারের বিরুদ্ধে থানায় ও ইউএনও বরাবর লিখিত অভিযোগ

আপডেট সময় ১২:০৫:২২ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬