ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা Logo সংসদেই সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত হবে অথচ জুলাই সনদ বাস্তবায়নের তালবাহানা অবৈধ সরাষ্ট্রমন্ত্রী Logo পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে নৌপথে সার্বিক নিরাপত্তায় বাংলাদেশ কোস্ট গার্ড Logo পশুর নদীসহ সুন্দরবনসংলগ্ন নদ-নদীর জীবন্ত সত্তা ফিরিয়ে আনতে হবে: মোংলায় প্রতিমন্ত্রী লায়ন ড.শেখ ফরিদুল ইসলাম Logo সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না হলে আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের Logo ১৬টি জ্বালানিবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে, আরও তিনটি আসছে Logo ভাঙ্গুড়ায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত Logo লেবাননে ইসরাইলের হামলায় নিহত ৩১ Logo ইরান যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় বিপাকে যুক্তরাষ্ট্র: উত্তরণের পথ খুঁজছেন ট্রাম্প Logo আনোয়ারায় শ্রমজীবী ও পেশাজীবীদের সম্মানে এডভোকেট নুরুল কবির রানা’র ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে

গান বাংলার তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা, আয়কর নথি জব্দের আদেশ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:১৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • ৫৬ ০.০০ বার পড়া হয়েছে

গান বাংলার’ ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস ও তার স্ত্রী ফারজানা মুন্নী। ছবি: সংগৃহীত

বেসরকারি টেলিভিশন স্টেশন ‘গান বাংলার’ ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। একইসঙ্গে তাপস ও তার স্ত্রী ফারজানা মুন্নীর আয়কর নথি জব্দের আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুদকের পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানান।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এসআই মেহেদী হাসান পৃথক দুটি আবেদন করেন।

আবেদনে উল্লেখ করা হয়, কৌশিক হোসেন তাপসের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে। তার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। সন্দিগ্ধ ব্যক্তি কৌশিক হোসেন তাপস দেশের বাইরে চলে গেলে অনুসন্ধান কার্যক্রম ও বিচারকাজে বিঘ্ন সৃষ্টি হবে। তার পলাতক হওয়ার সম্ভাবনা রয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে কৌশিক হোসেন তাপসের বিদেশ গমন রোধে নিষেধাজ্ঞা প্রয়োজন।

অনুসন্ধানকালে সন্দেহভাজন ব্যক্তি তাপসের স্থাবর-অস্থাবর সম্পত্তির বিষয়ে তথ্য সংগ্রহের জন্য সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর বরাবর চিঠি পাঠানো হয়। অধিকাংশ চিঠির জবাব পাওয়া গেলেও সন্দেহভাজন ব্যক্তি ও তার স্ত্রী-সন্তানদের নামে থাকা আয়কর নথি প্রাপ্তির জন্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান বরাবর একাধিকবার চিঠি পাঠানো হলেও তা পাওয়া যায়নি। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাপস ও তার স্ত্রী সন্তানদের নামে থাকা আয়কর নথি পর্যালোচনা করা প্রয়োজন। এজন্য আয়কর নথি জব্দের প্রয়োজন।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

গান বাংলার তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা, আয়কর নথি জব্দের আদেশ

আপডেট সময় ০২:১৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬