ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নবীনগরে নৌকায় বসা নিয়ে বিরোধ: ঘুষিতে প্রাণ গেল এক ব্যক্তির Logo সংসদে হাসনাত আবদুল্লাহ আবার ভয় ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে Logo আল্লাহর দেওয়া বজ্রপাতে ১২ জনের মৃত্যু Logo টানা তাপদাহের মধ্যে রাজধানীসহ বিভিন্ন স্থানে স্বস্তির বৃষ্টি Logo ইসলামপুরে আওয়ামীলীগের ২৪ নেতাকর্মী জামিন চেয়ে আদালতে স্বেচায় আত্মসমর্পন করায় আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দেন Logo কিশোরগঞ্জ জেলার ভৈরবে গজারি ইউনিয়নের প্রধান নুরুল ইসলাম খোলকানী অনুষ্ঠিত, সহস্রাধিক মানুষের উপস্থিতি ছিল Logo আবিদুলের অভিযোগের জবাবে সাদিক কায়েম ‘ছাত্রদলের অপকর্ম, দেশের সংকট- সবকিছু ঢেকে দিতে সংঘবদ্ধ অ্যাকটিভিজম দৃশ্যমান হচ্ছে Logo রাজধানীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড Logo ট্রাম্পের নৈশভোজে গুলি, হামলাকারী আটক Logo কাশিমপুরে কসাইয়ের ছুরিকাঘাতে চিকিৎসক গুরুতর জখম, ঘাতক গ্রেফতার

কিশোর গঞ্জ জেলার ভৈরবে ঢাকা মেইল লাইনচ্যুতির ১২ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক, পয়েন্টম্যান বরখাস্ত

২৭ জানুয়ারি ২০২৬, মঙ্গলবার,
ভৈরব রেলওয়ে জংশন এলাকায় ঢাকা থেকে চট্টগ্রামগামী ‘ঢাকা মেইল’ ট্রেনের একটি বগি লাইনচ্যুতির ঘটনায় ১২ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
রাত সাড়ে ৩টার দিকে ঘটনার পর ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে সকাল ৭টায় উদ্ধারকারী (রিলিফ) ট্রেন ঘটনাস্থলে পৌঁছে রেলওয়ে প্রকৌশলী ও কর্মীরা লাইনচ্যুত বগিটি উদ্ধার করেন। প্রায় ৭ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হলেও এরপর ঢাকাগামী সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে আবারও ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

এতে তূর্ণা নিশীথা এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন যাত্রাপথে আটকা পড়ে এবং শত শত যাত্রী ভোগান্তিতে পড়ে।

ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার ইউসুফ জানান, রেল যোগাযোগ স্বাভাবিক হওয়ার পর পারাবত এক্সপ্রেসের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফলে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে আবারও ট্রেন চলাচল বন্ধ ছিল। তবে বিকল্প ডাউন লাইনে সীমিত পরিসরে ট্রেন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করা হয়।

অন্যদিকে, ঢাকা মেইল ট্রেনের বগি লাইনচ্যুতির ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে এক পয়েন্টম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রেলওয়ের পক্ষ থেকে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রেলওয়ে পূর্বাঞ্চলীয় বিভাগীয় ব্যবস্থাপক এ বি এম কামরুজ্জামান জানান, কমিটিকে আগামী দুই কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্তে দায় প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীনগরে নৌকায় বসা নিয়ে বিরোধ: ঘুষিতে প্রাণ গেল এক ব্যক্তির

কিশোর গঞ্জ জেলার ভৈরবে ঢাকা মেইল লাইনচ্যুতির ১২ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক, পয়েন্টম্যান বরখাস্ত

আপডেট সময় ১২:১২:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬