ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নবীনগরে নৌকায় বসা নিয়ে বিরোধ: ঘুষিতে প্রাণ গেল এক ব্যক্তির Logo সংসদে হাসনাত আবদুল্লাহ আবার ভয় ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে Logo আল্লাহর দেওয়া বজ্রপাতে ১২ জনের মৃত্যু Logo টানা তাপদাহের মধ্যে রাজধানীসহ বিভিন্ন স্থানে স্বস্তির বৃষ্টি Logo ইসলামপুরে আওয়ামীলীগের ২৪ নেতাকর্মী জামিন চেয়ে আদালতে স্বেচায় আত্মসমর্পন করায় আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দেন Logo কিশোরগঞ্জ জেলার ভৈরবে গজারি ইউনিয়নের প্রধান নুরুল ইসলাম খোলকানী অনুষ্ঠিত, সহস্রাধিক মানুষের উপস্থিতি ছিল Logo আবিদুলের অভিযোগের জবাবে সাদিক কায়েম ‘ছাত্রদলের অপকর্ম, দেশের সংকট- সবকিছু ঢেকে দিতে সংঘবদ্ধ অ্যাকটিভিজম দৃশ্যমান হচ্ছে Logo রাজধানীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড Logo ট্রাম্পের নৈশভোজে গুলি, হামলাকারী আটক Logo কাশিমপুরে কসাইয়ের ছুরিকাঘাতে চিকিৎসক গুরুতর জখম, ঘাতক গ্রেফতার

ভারতের চক্রান্তে আইসিসির আল্টিমেটাম পেল বিসিবি

  • খেলার খাবার
  • আপডেট সময় ০৮:৫২:৫৮ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • ১১৬ ০.০০ বার পড়া হয়েছে

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত না যাওয়ার সিদ্ধান্তে অনড় আছে বাংলাদেশ। আজ আইসিসির সভায় নিজেদের অবস্থানে কোনো পরিবর্তন আনেনি বিসিবি। ফলে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বিসিবিকে বাড়তি একদিন সময় বেঁধে দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আজ আইসিসির বোর্ডসভায় বাংলাদেশকে এই বাড়তি সময় দেওয়া হয়েছে।

পাশাপাশি বিশ্বকাপে বাংলাদেশের বিকল্প কে হবে- সেটাও বেছে নিয়েছে আইসিসি। যদি বাংলাদেশ সরে দাঁড়ায়, তাহলে বিশ্বকাপের গ্রুপ ‘সি’-তে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হতে পারে। ইউরোপীয় বাছাইপর্বে নেদারল্যান্ডস, ইতালি ও জার্সির পেছনে থেকে চতুর্থ হওয়ায় স্কটল্যান্ড ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে পারেনি।

বৈঠকে আইসিসির সব পূর্ণ সদস্য দেশের পরিচালকরা অংশ নিয়েছেন। আইসিসি চেয়ারম্যান জয় শাহ ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম, বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া, শ্রীলঙ্কা ক্রিকেটের সভাপতি শাম্মি সিলভা, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি, ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান মাইক বেয়ার্ড, জিম্বাবুয়ে ক্রিকেটের সভাপতি তাভেঙ্গা মুকুহলানি, ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সভাপতি কিশোর শ্যালো, ক্রিকেট আয়ারল্যান্ডের চেয়ারম্যান ব্রায়ান ম্যাকনাইস, ক্রিকেট নিউজিল্যান্ডের প্রতিনিধি রজার টুইজ, ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রিচার্ড থম্পসন, ক্রিকেট সাউথ আফ্রিকার প্রতিনিধি মোহাম্মদ মুসাজি এবং ক্রিকেট আফগানিস্তানের চেয়ারম্যান মিরওয়াইস আশরাফ।

এর আগে, বুধবার রাতেই খবর আসে- পিসিবির গভর্নিং বডি বিসিবির দৃঢ় অবস্থানের বিষয়ে সমর্থন দিয়ে আইসিসিকে একটি চিঠি পাঠিয়েছে। বিষয়টি নিশ্চিত করে ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। তাদের প্রতিবেদনে বলা হয়, ভারতের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে বিসিবি শ্রীলঙ্কায় নিজেদের ম্যাচ সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছিল। বিষয়টি সমাধানের জন্যই এই বৈঠক।

বিশ্বকাপ শুরুরও আর বেশি সময় নেই। ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে এই মেগা ইভেন্ট শুরু হবে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী লিগ পর্বে বাংলাদেশের তিনটি ম্যাচ কলকাতায়, আরেকটি মুম্বাইয়ে রাখা হয়েছে। সূচি অনুযায়ী ৭, ৯ ও ১৪ ফেব্রুয়ারি কলকাতায় প্রথম তিনটি ম্যাচ এবং ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে শেষ ম্যাচ খেলার কথা বাংলাদেশের।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীনগরে নৌকায় বসা নিয়ে বিরোধ: ঘুষিতে প্রাণ গেল এক ব্যক্তির

ভারতের চক্রান্তে আইসিসির আল্টিমেটাম পেল বিসিবি

আপডেট সময় ০৮:৫২:৫৮ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬