ঢাকা ০৬:০১ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নবীনগরে নৌকায় বসা নিয়ে বিরোধ: ঘুষিতে প্রাণ গেল এক ব্যক্তির Logo সংসদে হাসনাত আবদুল্লাহ আবার ভয় ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে Logo আল্লাহর দেওয়া বজ্রপাতে ১২ জনের মৃত্যু Logo টানা তাপদাহের মধ্যে রাজধানীসহ বিভিন্ন স্থানে স্বস্তির বৃষ্টি Logo ইসলামপুরে আওয়ামীলীগের ২৪ নেতাকর্মী জামিন চেয়ে আদালতে স্বেচায় আত্মসমর্পন করায় আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দেন Logo কিশোরগঞ্জ জেলার ভৈরবে গজারি ইউনিয়নের প্রধান নুরুল ইসলাম খোলকানী অনুষ্ঠিত, সহস্রাধিক মানুষের উপস্থিতি ছিল Logo আবিদুলের অভিযোগের জবাবে সাদিক কায়েম ‘ছাত্রদলের অপকর্ম, দেশের সংকট- সবকিছু ঢেকে দিতে সংঘবদ্ধ অ্যাকটিভিজম দৃশ্যমান হচ্ছে Logo রাজধানীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড Logo ট্রাম্পের নৈশভোজে গুলি, হামলাকারী আটক Logo কাশিমপুরে কসাইয়ের ছুরিকাঘাতে চিকিৎসক গুরুতর জখম, ঘাতক গ্রেফতার

হবিগঞ্জে বিএনপি চেয়ারম্যানের আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নিতে আসছে ২২ জানুয়ারি হবিগঞ্জে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসাহ–উদ্দীপনা। সর্বত্র চলছে দলীয় প্রধানকে বরণ করার প্রস্তুতি।

দলীয় সূত্র জানায়, দীর্ঘ ১৭ বছর নির্বাসনের পর প্রায় দুই দশক পর সিলেট সফরে আসছেন তারেক রহমান। সফরের শুরুতে তিনি সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করবেন। এরপর সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় অংশ নেবেন। পরে মৌলভীবাজারের শেরপুরে আরেকটি জনসভায় বক্তৃতা করবেন তিনি।

বিকেলে ঢাকা–সিলেট মহাসড়কের পাশে শায়েস্তাগঞ্জে জেলা বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারম্যান। সেখানে তিনি জেলার চারটি আসনের দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেয়ার পাশাপাশি নির্বাচনী ইশতেহার তুলে ধরবেন বলে জানা গেছে।

এর আগে ২০০৬ সালে সর্বশেষ সিলেট সফরে আসেন তারেক রহমান।

এদিকে দলীয় প্রধানের আগমন উপলক্ষে হবিগঞ্জে চলছে ব্যাপক প্রস্তুতি। শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের জন্য প্রস্তাবিত মাঠে তৈরি করা হচ্ছে জনসভার মূল মঞ্চ। বর্ণিল সাজসজ্জার পাশাপাশি সর্বস্তরের নেতাকর্মীদের অংশগ্রহণে চলছে প্রচারণা ও প্রস্তুতি কার্যক্রম।

দলীয় প্রধানের নির্বাচন প্রচারণাকে সফল করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ।

অন্যদিকে জনসভা ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শহিদুল্লাহ হক মুন্সি। তিনি বলেন, “তারেক রহমানের জনসভা ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে।”

বিএনপি নেতাকর্মীদের প্রত্যাশা—তারেক রহমানের জনসভাটি হবিগঞ্জের   রাজনীতির ইতিহাসে স্মরণীয় একটি সমাবেশ হয়ে থাকবে।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীনগরে নৌকায় বসা নিয়ে বিরোধ: ঘুষিতে প্রাণ গেল এক ব্যক্তির

হবিগঞ্জে বিএনপি চেয়ারম্যানের আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি

আপডেট সময় ১১:০৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬