ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নবীনগরে নৌকায় বসা নিয়ে বিরোধ: ঘুষিতে প্রাণ গেল এক ব্যক্তির Logo সংসদে হাসনাত আবদুল্লাহ আবার ভয় ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে Logo আল্লাহর দেওয়া বজ্রপাতে ১২ জনের মৃত্যু Logo টানা তাপদাহের মধ্যে রাজধানীসহ বিভিন্ন স্থানে স্বস্তির বৃষ্টি Logo ইসলামপুরে আওয়ামীলীগের ২৪ নেতাকর্মী জামিন চেয়ে আদালতে স্বেচায় আত্মসমর্পন করায় আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দেন Logo কিশোরগঞ্জ জেলার ভৈরবে গজারি ইউনিয়নের প্রধান নুরুল ইসলাম খোলকানী অনুষ্ঠিত, সহস্রাধিক মানুষের উপস্থিতি ছিল Logo আবিদুলের অভিযোগের জবাবে সাদিক কায়েম ‘ছাত্রদলের অপকর্ম, দেশের সংকট- সবকিছু ঢেকে দিতে সংঘবদ্ধ অ্যাকটিভিজম দৃশ্যমান হচ্ছে Logo রাজধানীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড Logo ট্রাম্পের নৈশভোজে গুলি, হামলাকারী আটক Logo কাশিমপুরে কসাইয়ের ছুরিকাঘাতে চিকিৎসক গুরুতর জখম, ঘাতক গ্রেফতার

ইউপি চেয়ারম্যানের সিল জালিয়াতি: ব্যবসায়ীকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা মেম্বার ও পরিষদের সিল অবৈধভাবে নিজের হেফাজতে রাখার দায়ে এক কম্পিউটার ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৯ জানুয়ারি) নাসিরনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাহেল আহমেদের নেতৃত্বে উপজেলা সাব-রেজিস্ট্রার অফিস সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

সিসা কারখানায় অভিযান, ৬ জনের কারাদণ্ড
দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীর নাম সঞ্জিত সরকার (৪৬)। তিনি ওই এলাকার একটি কম্পিউটার ও প্রিন্টিং দোকানের মালিক।

অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন কয়েকটি দোকানে তল্লাশি চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় সঞ্জিত সরকারের দোকান থেকে ধরমণ্ডল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা মেম্বার ও পরিষদের একাধিক সিল উদ্ধার করা হয়। পরে অবৈধভাবে এসব সিল সংরক্ষণের দায়ে তাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অভিযুক্তের দোকানে নিয়মিত দলিল প্রস্তুত ও প্রিন্টিংয়ের কাজ চলত। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, জমি খারিজ, দলিল সম্পাদন, ওয়ারিশান সনদ ও চেয়ারম্যানের প্রত্যয়নসহ বিভিন্ন সরকারি কাগজপত্র জালিয়াতির উদ্দেশ্যে চেয়ারম্যান ও মেম্বারের স্বাক্ষর নকল করে এসব সিল ব্যবহার করা হতো।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) সাহেল আহমেদ বলেন, “সরকারি কাগজপত্র জালিয়াতির উদ্দেশ্যে এসব সিল রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। জালিয়াতি চক্রের বিরুদ্ধে এবং জনস্বার্থে প্রশাসনের এ ধরনের কঠোর অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীনগরে নৌকায় বসা নিয়ে বিরোধ: ঘুষিতে প্রাণ গেল এক ব্যক্তির

ইউপি চেয়ারম্যানের সিল জালিয়াতি: ব্যবসায়ীকে জরিমানা

আপডেট সময় ১১:০২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬