ঢাকা ১০:৩২ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নবীনগরে নৌকায় বসা নিয়ে বিরোধ: ঘুষিতে প্রাণ গেল এক ব্যক্তির Logo সংসদে হাসনাত আবদুল্লাহ আবার ভয় ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে Logo আল্লাহর দেওয়া বজ্রপাতে ১২ জনের মৃত্যু Logo টানা তাপদাহের মধ্যে রাজধানীসহ বিভিন্ন স্থানে স্বস্তির বৃষ্টি Logo ইসলামপুরে আওয়ামীলীগের ২৪ নেতাকর্মী জামিন চেয়ে আদালতে স্বেচায় আত্মসমর্পন করায় আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দেন Logo কিশোরগঞ্জ জেলার ভৈরবে গজারি ইউনিয়নের প্রধান নুরুল ইসলাম খোলকানী অনুষ্ঠিত, সহস্রাধিক মানুষের উপস্থিতি ছিল Logo আবিদুলের অভিযোগের জবাবে সাদিক কায়েম ‘ছাত্রদলের অপকর্ম, দেশের সংকট- সবকিছু ঢেকে দিতে সংঘবদ্ধ অ্যাকটিভিজম দৃশ্যমান হচ্ছে Logo রাজধানীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড Logo ট্রাম্পের নৈশভোজে গুলি, হামলাকারী আটক Logo কাশিমপুরে কসাইয়ের ছুরিকাঘাতে চিকিৎসক গুরুতর জখম, ঘাতক গ্রেফতার

জামালপুরে তিন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার,

জামালপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে তিনজন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। জামালপুরে ৫টি সংসদীয় আসনে স্বতন্ত্রসহ বিভিন্ন দলের ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করবেন। মঙ্গলবার (২০ জানুয়ারী) সন্ধ্যায় জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী স্বাক্ষরিত প্রত্যাহারকৃত প্রার্থীদের ও ৫টি সংসদীয় আসনের চূড়ান্ত বৈধ প্রার্থীদের পৃথক দুইটি তালিকা সাংবাদিকের সরবরাহ করা হয়। তালিকা সূত্রে জানা গেছে, জামালপুর- ৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে গণঅধিকার পরিষদের একাধিক প্রার্থী থাকায় রুবেল মিয়া তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। জামালপুর- ৪ (সরিষাবাড়ী) আসনের স্বতন্ত্র প্রার্থী মেহেরজান আরা তালুকদার তাঁর প্রার্থীতা প্রত্যাহার করেছেন। তিনি এই আসনে তাঁর স্বামী বিএনপি প্রার্থী ফরিদুল কবীর তালুকদারকে সমর্থন জানিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এছাড়া জামালপুর- ৫ (সদর) আসনে আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রার্থী মোহাম্মদ ছানোয়ার হোসেন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এই আসনে এবি পার্টি জোটগত কারণে জামায়াতের প্রার্থীকে সমর্থন দিয়েছে। ৩ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করায় জেলার ৫টি সংসদীয় আসনে স্বতন্ত্রসহ বিভিন্ন দলের মোট ৩১ জন প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবেন। এর মধ্যে- জামালপুর- ১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে ৪ জন প্রার্থী হলেন- এম রশিদুজ্জামান মিল্লাত (বিএনপি), মুহাম্মদ নাজমুল হক সাঈদী (জামায়াত), মো: আব্দুর রউফ তালুকদার (ইসলামী আন্দোলন বাংলাদেশ), এ. কে. এম ফজলুল হক (জাতীয় পার্টি)।
জামালপুর- ২ (ইসলামপুর) আসনে ৪ জন প্রার্থী হলেন- সুলতান মাহমুদ বাবু (বিএনপি), মো: ছামিউল হক ফারুকী (জামায়াত), সুলতান মাহমুদ সিরাজী (ইসলামী আন্দোলন বাংলাদেশ), অর্ণব ওয়ারেস খান (স্বতন্ত্র)।
জামালপুর- ৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে ৯ জন প্রার্থী হলেন- মো: মোস্তাফিজুর রহমান বাবুল (বিএনপি), মো: মজিবুর রহমান আজাদী (জামায়াত), মীর সামসুল আলম লিপটন (জাতীয় পার্টি), ফিদেল নঈম (গণসংহতি আন্দোলন), মোহাম্মদ দৌলতুজ্জামান আনছারী (ইসলামী আন্দোলন বাংলাদেশ), লিটন মিয়া (গণঅধিকার পরিষদ), ফারজানা ফরিদ (স্বতন্ত্র), সাদিকুর রহমান সিদ্দিকী শুভ (স্বতন্ত্র), শিবলুল বারী রাজু (স্বতন্ত্র)।
জামালপুর- ৪ (সরিষাবাড়ী) আসনে ৬ জন প্রার্থী হলেন- মো: ফরিদুল কবীর তালুকদার (বিএনপি), মোহাম্মদ আব্দুল আওয়াল (জামায়াত), মো: আলী আকবর (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মো: মাহবুব জামান জুয়েল (বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি), মো: ইকবাল হোসেন (গণঅধিকার পরিষদ), মো: কবির হাসান (নাগরিক ঐক্য)।
জামালপুর- ৫ (সদর) আসনে ৮ জন প্রার্থী হলেন- শাহ মো: ওয়ারেছ আলী মামুন (বিএনপি), মুহাম্মদ আব্দুস সাত্তার (জামায়াত), সৈয়দ ইউনুছ আহাম্মদ (ইসলামী আন্দোলন বাংলাদেশ), শেখ মো: আক্কাস আলী (বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি), আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম (বাংলাদেশ কংগ্রেস), মো: বাবর আলী খান (জাতীয় পার্টি-জেপি), মো: আমির উদ্দিন (জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি), জাকির হোসেন (গণঅধিকার পরিষদ)।
20.01.2026

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীনগরে নৌকায় বসা নিয়ে বিরোধ: ঘুষিতে প্রাণ গেল এক ব্যক্তির

জামালপুরে তিন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার,

আপডেট সময় ১০:৫৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬