ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নবীনগরে নৌকায় বসা নিয়ে বিরোধ: ঘুষিতে প্রাণ গেল এক ব্যক্তির Logo সংসদে হাসনাত আবদুল্লাহ আবার ভয় ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে Logo আল্লাহর দেওয়া বজ্রপাতে ১২ জনের মৃত্যু Logo টানা তাপদাহের মধ্যে রাজধানীসহ বিভিন্ন স্থানে স্বস্তির বৃষ্টি Logo ইসলামপুরে আওয়ামীলীগের ২৪ নেতাকর্মী জামিন চেয়ে আদালতে স্বেচায় আত্মসমর্পন করায় আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দেন Logo কিশোরগঞ্জ জেলার ভৈরবে গজারি ইউনিয়নের প্রধান নুরুল ইসলাম খোলকানী অনুষ্ঠিত, সহস্রাধিক মানুষের উপস্থিতি ছিল Logo আবিদুলের অভিযোগের জবাবে সাদিক কায়েম ‘ছাত্রদলের অপকর্ম, দেশের সংকট- সবকিছু ঢেকে দিতে সংঘবদ্ধ অ্যাকটিভিজম দৃশ্যমান হচ্ছে Logo রাজধানীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড Logo ট্রাম্পের নৈশভোজে গুলি, হামলাকারী আটক Logo কাশিমপুরে কসাইয়ের ছুরিকাঘাতে চিকিৎসক গুরুতর জখম, ঘাতক গ্রেফতার

আজকের স্বর্ণের দাম: ২০ জানুয়ারি ২০২৬

  • অর্থ সম্পাদক
  • আপডেট সময় ১২:৫২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ১২২ ০.০০ বার পড়া হয়েছে

সব রেকর্ড ভেঙে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে স্বর্ণের দাম। ছবি: সংগৃহীত

দেশের স্বর্ণবাজারে আবারও বড় ধাক্কা এসেছে। দফায় দফায় দাম বাড়ার ধারাবাহিকতায় সব রেকর্ড ভেঙে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি দাম এক লাফে ৪ হাজার ১৯৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৮ হাজার ৮৭৯ টাকা।

মঙ্গলবার (২০ জানুয়ারি) থেকে এই নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা সোনা) দাম বৃদ্ধির প্রেক্ষিতেই এই মূল্য সমন্বয় করা হয়েছে।

বাজুস জানায়, সোমবার সংগঠনটির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

চলতি জানুয়ারিতেই একাধিক দফায় স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। ১৫ জানুয়ারি ভরিপ্রতি দাম বাড়ে ২ হাজার ৬২৫ টাকা। তার আগে ১৩ জানুয়ারি ৪ হাজার ১৯৯ টাকা এবং ১১ জানুয়ারি ১ হাজার ৫০ টাকা বাড়ানো হয়। সব মিলিয়ে চার দফায় ভালো মানের স্বর্ণের দাম বেড়েছে মোট ১২ হাজার ৭৩ টাকা।

এর ফলে মাত্র পাঁচ দিনের ব্যবধানে আগের সর্বোচ্চ দামের রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছেছে স্বর্ণের দাম। এর আগে ১৫ জানুয়ারি ভালো মানের স্বর্ণের সর্বোচ্চ দাম নির্ধারণ করা হয়েছিল ভরিপ্রতি ২ লাখ ৩৪ হাজার ৬৮০ টাকা।

১৮ দিনে রেমিট্যান্স এলো ২ বিলিয়ন ডলারের বেশি
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি দাম ৪ হাজার ২৪ টাকা বাড়িয়ে ২ লাখ ২৪ হাজার ৩১ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেট স্বর্ণের দাম ৩ হাজার ৪৪১ টাকা বাড়িয়ে দাঁড়িয়েছে ১ লাখ ৯৫ হাজার ৪৩০ টাকা। আর সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি দাম ২ হাজার ৯১৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬০ হাজার ১৪৭ টাকা।

স্বর্ণের দাম বাড়লেও রুপার বাজারে তুলনামূলক কম প্রভাব পড়েছে। ২২ ক্যারেট রুপার প্রতি ভরি দাম ২৯১ টাকা বাড়িয়ে ৬ হাজার ২৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেট রুপা ২৩৪ টাকা বাড়িয়ে ৫ হাজার ৯৪৯ টাকা, ১৮ ক্যারেট রুপা ২৩৩ টাকা বাড়িয়ে ৫ হাজার ১৩২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ১৭৫ টাকা বাড়িয়ে ৩ হাজার ৮৪৯ টাকা করা হয়েছে।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীনগরে নৌকায় বসা নিয়ে বিরোধ: ঘুষিতে প্রাণ গেল এক ব্যক্তির

আজকের স্বর্ণের দাম: ২০ জানুয়ারি ২০২৬

আপডেট সময় ১২:৫২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬