ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নবীনগরে নৌকায় বসা নিয়ে বিরোধ: ঘুষিতে প্রাণ গেল এক ব্যক্তির Logo সংসদে হাসনাত আবদুল্লাহ আবার ভয় ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে Logo আল্লাহর দেওয়া বজ্রপাতে ১২ জনের মৃত্যু Logo টানা তাপদাহের মধ্যে রাজধানীসহ বিভিন্ন স্থানে স্বস্তির বৃষ্টি Logo ইসলামপুরে আওয়ামীলীগের ২৪ নেতাকর্মী জামিন চেয়ে আদালতে স্বেচায় আত্মসমর্পন করায় আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দেন Logo কিশোরগঞ্জ জেলার ভৈরবে গজারি ইউনিয়নের প্রধান নুরুল ইসলাম খোলকানী অনুষ্ঠিত, সহস্রাধিক মানুষের উপস্থিতি ছিল Logo আবিদুলের অভিযোগের জবাবে সাদিক কায়েম ‘ছাত্রদলের অপকর্ম, দেশের সংকট- সবকিছু ঢেকে দিতে সংঘবদ্ধ অ্যাকটিভিজম দৃশ্যমান হচ্ছে Logo রাজধানীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড Logo ট্রাম্পের নৈশভোজে গুলি, হামলাকারী আটক Logo কাশিমপুরে কসাইয়ের ছুরিকাঘাতে চিকিৎসক গুরুতর জখম, ঘাতক গ্রেফতার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মহম্মদপুরে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শন ও গণভোট ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা:

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে মাগুরা-২ আসনের অন্তর্ভুক্ত মহম্মদপুর উপজেলার বিভিন্ন ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন মাগুরার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ।
পরিদর্শনকালে তিনি ভোটকেন্দ্রগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচনী প্রস্তুতির অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় সিসি ক্যামেরার কার্যকারিতা, বিদ্যুৎ ব্যবস্থা, ভোটকেন্দ্রের প্রবেশ ও বহির্গমন পথ, ভোটগ্রহণ কক্ষের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় খতিয়ে দেখা হয়।
ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত বিনোদপুর বি.কে মাধ্যমিক বিদ্যালয়, ঘুল্লিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চৌবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় ও বৃহষনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রগুলো তিনি সরেজমিনে পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দেন।
পরিদর্শন শেষে মহম্মদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে গণভোট ২০২৬ প্রচারের লক্ষ্যে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ। তিনি গণভোট ২০২৬ সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভায় সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের প্রস্তুতি ও আইনশৃঙ্খলা রক্ষায় করণীয় বিষয় নিয়েও আলোচনা করা হয়।

এ সময় মহম্মদপুর উপজেলা নির্বাহ অফিসার , মাগুরা জেলা নির্বাচন অফিসার, থানা অফিসার ইনচার্জ (ওসি), উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা,সহ সকল দপ্তরে কর্মকর্তারা ও বিভিন্ন স্কুল- কলেজের প্রধানগণ উপস্থিত ছিলেন।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীনগরে নৌকায় বসা নিয়ে বিরোধ: ঘুষিতে প্রাণ গেল এক ব্যক্তির

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মহম্মদপুরে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শন ও গণভোট ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা:

আপডেট সময় ০৭:৪৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬