ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নবীনগরে নৌকায় বসা নিয়ে বিরোধ: ঘুষিতে প্রাণ গেল এক ব্যক্তির Logo সংসদে হাসনাত আবদুল্লাহ আবার ভয় ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে Logo আল্লাহর দেওয়া বজ্রপাতে ১২ জনের মৃত্যু Logo টানা তাপদাহের মধ্যে রাজধানীসহ বিভিন্ন স্থানে স্বস্তির বৃষ্টি Logo ইসলামপুরে আওয়ামীলীগের ২৪ নেতাকর্মী জামিন চেয়ে আদালতে স্বেচায় আত্মসমর্পন করায় আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দেন Logo কিশোরগঞ্জ জেলার ভৈরবে গজারি ইউনিয়নের প্রধান নুরুল ইসলাম খোলকানী অনুষ্ঠিত, সহস্রাধিক মানুষের উপস্থিতি ছিল Logo আবিদুলের অভিযোগের জবাবে সাদিক কায়েম ‘ছাত্রদলের অপকর্ম, দেশের সংকট- সবকিছু ঢেকে দিতে সংঘবদ্ধ অ্যাকটিভিজম দৃশ্যমান হচ্ছে Logo রাজধানীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড Logo ট্রাম্পের নৈশভোজে গুলি, হামলাকারী আটক Logo কাশিমপুরে কসাইয়ের ছুরিকাঘাতে চিকিৎসক গুরুতর জখম, ঘাতক গ্রেফতার

সীমান্ত ব্যাংক ও ২৯ বিজিবি এর উদ্যোগে শীতার্ত ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

দিনাজপুর জেলার ২৯ বিজিবি-এর অধীনস্থ আমতলী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় অবস্থিত আমতলী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে সীমান্ত ব্যাংক, পিএলসি, চিরিরবন্দর শাখা, দিনাজপুর-এর উদ্যোগে এবং ২৯ বিজিবি-এর ব্যবস্থাপনায় শীতার্ত ও দুঃস্থ জনসাধারণের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

১৮ জানুয়ারি, রবিবার বিকেল থেকে শুরু হওয়া উক্ত অনুষ্ঠানে ২৯ বিজিবি-এর অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার, পিএসসি এবং সীমান্ত ব্যাংক এর ম্যানেজার এর উপস্থিতিতে আমতলী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার আমতলী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ১৫০ জন শীতার্ত দুঃস্থ জনসাধারণের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ব্যাটালিয়ন অধিনায়ক বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ সকল প্রকার আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একই সঙ্গে বিজিবি প্রত্যন্ত সীমান্ত অঞ্চলের মানুষের নিরাপত্তা, জীবনমান উন্নয়ন ও সামাজিক কল্যাণে মানবিক ভূমিকা পালন করে আসছে। এ সময় তিনি সীমান্ত এলাকায় বসবাসকারী জনসাধারণকে অবৈধভাবে সীমান্ত পারাপার না করা, চোরাচালান প্রতিরোধে সহযোগিতা করা, সীমান্তের শূন্য লাইনে গবাদিপশু না চরানো এবং কাটাতারের বেড়া কর্তন না করার বিষয়ে জনসচেতনতামূলক বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে ২৯ বিজিবি এর অন্যান্য অফিসারসহ সীমান্ত ব্যাংক পিএলসি, চিরিরবন্দর শাখার ম্যানেজারসহ অন্যান্য বিজিবি সদস্য এবং স্থানীয় চেয়ারম্যান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গগণ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীনগরে নৌকায় বসা নিয়ে বিরোধ: ঘুষিতে প্রাণ গেল এক ব্যক্তির

সীমান্ত ব্যাংক ও ২৯ বিজিবি এর উদ্যোগে শীতার্ত ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

আপডেট সময় ০৫:৪৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬