ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নবীনগরে নৌকায় বসা নিয়ে বিরোধ: ঘুষিতে প্রাণ গেল এক ব্যক্তির Logo সংসদে হাসনাত আবদুল্লাহ আবার ভয় ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে Logo আল্লাহর দেওয়া বজ্রপাতে ১২ জনের মৃত্যু Logo টানা তাপদাহের মধ্যে রাজধানীসহ বিভিন্ন স্থানে স্বস্তির বৃষ্টি Logo ইসলামপুরে আওয়ামীলীগের ২৪ নেতাকর্মী জামিন চেয়ে আদালতে স্বেচায় আত্মসমর্পন করায় আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দেন Logo কিশোরগঞ্জ জেলার ভৈরবে গজারি ইউনিয়নের প্রধান নুরুল ইসলাম খোলকানী অনুষ্ঠিত, সহস্রাধিক মানুষের উপস্থিতি ছিল Logo আবিদুলের অভিযোগের জবাবে সাদিক কায়েম ‘ছাত্রদলের অপকর্ম, দেশের সংকট- সবকিছু ঢেকে দিতে সংঘবদ্ধ অ্যাকটিভিজম দৃশ্যমান হচ্ছে Logo রাজধানীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড Logo ট্রাম্পের নৈশভোজে গুলি, হামলাকারী আটক Logo কাশিমপুরে কসাইয়ের ছুরিকাঘাতে চিকিৎসক গুরুতর জখম, ঘাতক গ্রেফতার

চট্টগ্রাম মহানগর এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বড় ধরনের প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)

সাবেক কাউন্সিলর, সাবেক এমপি, মেয়র ও সন্ত্রাসীসহ মোট ৩৩০ জন দুষ্কৃতিকারীর চট্টগ্রাম মহানগরীতে প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ করা হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) সিএমপি কমিশনার হাসিব আজিজের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮-এর ৪০, ৪১ ও ৪৩ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে মহানগর এলাকায় অবস্থানরত বিভিন্ন দুষ্কৃতিকারীকে চট্টগ্রাম মহানগরী থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব ব্যক্তি ও দুষ্কৃতিকারী দলের সদস্যদের মহানগরীতে প্রবেশ ও অবস্থান সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

আদেশে আরও উল্লেখ করা হয়, এই নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমন জোরদারের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সিএমপির গণবিজ্ঞপ্তিতে এমপি ও মেয়র ও ৪০ জন সাবেক কাউন্সিলরসহ মোট ৩৩০ জনের নাম উল্লেখ করা হয়।

নিষিদ্ধ তালিকায় উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে রয়েছেন চন্দন কুমার ধর (চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী),হেলাল আকবর চৌধুরী প্রকাশ বাবর, সাজ্জাদ প্রকাশ ছোট সাজ্জাদ, শহিদুল ইসলাম প্রকাশ বুইশ্যা, সাইফুল ইসলাম প্রকাশ বার্মা সাইফুল, দেলোয়ার হোসেন প্রকাশ দেলু, মিলন প্রকাশ অস্ত্র মিলন, আ. জ. ম. নাছির উদ্দিন, নুরুল আজিম রনি, শৈবাল দাশ সুমন, ফজলে করিম চৌধুরী, মুহিবুল হাসান চৌধুরী নওফেল, শারমিন আক্তার তামান্না (ছোট সাজ্জাদের স্ত্রী), গাজী শফিউল আজম (সাবেক কাউন্সিলর), মো. শাহেদ ইকবাল বাবু (সাবেক কাউন্সিলর), আলহাজ মো. শফিকুল ইসলাম (সাবেক কাউন্সিলর), মো. এসরারুল হক (সাবেক কাউন্সিলর), ফারাজ করিম চৌধুরী (পিতা: ফজলুল করিম চৌধুরী) এবং মোহাম্মদ মহিউদ্দিন বাচ্চুসহ আরও অনেকে।

পুলিশ জানিয়েছে, মহানগরে অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীনগরে নৌকায় বসা নিয়ে বিরোধ: ঘুষিতে প্রাণ গেল এক ব্যক্তির

চট্টগ্রাম মহানগর এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বড় ধরনের প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)

আপডেট সময় ১১:২৮:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬