ঢাকা ০৫:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নাসিরনগরে অবৈধ মাটি কাটায় দেড় লক্ষাধিক টাকা জরিমানা, ৫ ট্রাক্টর জব্দ Logo পিলখানায় হত্যাকাণ্ডের পর নানা অপতথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছিল Logo শিবিরের জনশক্তিকে বৃহত্তর নেতৃত্বের যোগ্যতায় গড়ে তুলতে হবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর Logo তানোরের মুন্ডুমালায় জামায়াতের ইফতার মাহফিল Logo ১ নং কাস্টম ঘাট টোলমুক্ত ঘোষণা সৌজন্যে বি কোম্পানি Logo সীমান্ত দিয়ে অনুপ্রবেশ: নাইক্ষ্যংছড়িতে আরাকান আর্মির ৩ সদস্য আটক Logo লালমনিরহাটের বিভিন্ন উপজেলায় পবিত্র রমজানে বাজার মনিটরিং Logo ডিসি অফিস এলাকা থেকে ২২ মামলার আসামি ‘মাদক সম্রাট’ জসিম গ্রেপ্তার Logo একের পর এক আওয়ামী লীগ নেতার জামিন, আইনজীবীদের আদালত বর্জন Logo টাঙ্গাইলের গোপালপুরে ঘোড়া জবাই করে মাংস বিক্রির প্রস্তুতকালে চারজনকে আটক করেছে পুলিশ

জামালপুরে ০১৭ জাতীয় ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন,

জামালপুরে উ১৭ ন্যাশনাল  চ্যাম্পিয়নশীপ ২০২৫,অর্থাৎ অনূর্ধ-১৭ জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে-২০২৫।
শুক্রবার (১৬ জানুয়ারী) বিকেলে শহরের জিলা স্কুল মাঠে জামালপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সহযোগিতায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান ও উদ্বোধনী ম্যাচের আয়োজন করেন।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সহ সভাপতি মাহবুবুর রহমান মানিক।তাঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী সদস্য সাবেক ফুটবলার সাঈদ হাসান কানন, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ানসহ অন্যান্যরা। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী বলেন, জেলা পর্যায়ে একেবারে তৃণমূল থেকে খেলোয়ার তৈরি ও বাছাই কার্যক্রম শুরু করতে হবে। ভালো ও প্রতিভাবান খেলোয়াড় চিহ্নিত করে দল গঠন করে টুর্নামেন্ট আয়োজন করলে প্রকৃত নিবেদিত ও দক্ষ খেলোয়াড় বের করে আনা সম্ভব। আমরা দক্ষিণ এশিয়ায় সেরা দল হতে পারবো। এরপর আমরা এশিয়া মহাদেশে সেরা দল হবো। আমরা প্রত্যাশা করি, বাংলাদেশ একদিন বিশ্বকাপ খেলবো। পরে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক জামালপুর জেলা ফুটবল দলের মুখোমুখি হয় ময়মনসিংহ জেলা ফুটবল দল। খেলার প্রথমার্ধে উভয় দলই একাধিকবার গোলের সুযোগ পেলেও কেউ কোন গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে উভয় দলই আক্রমণাত্মকভাবে খেলা শুরু করে। প্রতিপক্ষ দলের খেলোয়াড়কে নিয়মবহির্ভূত আঘাতের কারণে উভয় দলের দুইজন করে মোট চারজন খেলোয়াড়কে সতর্কতামূলক হলুদ কার্ড প্রদর্শন করেন রেফারি। দ্বিতীয়ার্ধে খেলার ৯২ মিনিটে জামালপুরের হয়ে একমাত্র গোলটি করেন ১৩ নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় আবির হাসান। খেলায় ১-০ গোলে ময়মনসিংহকে পরাজিত করে জামালপুর। খেলার মাঠে ছিল সব বয়সী দর্শকের বেশ ভীড়।চলতি ২৫ জানুয়ারী উক্ত মাঠে ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে জানা যায়।
১৬.০১.২৬

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাসিরনগরে অবৈধ মাটি কাটায় দেড় লক্ষাধিক টাকা জরিমানা, ৫ ট্রাক্টর জব্দ

জামালপুরে ০১৭ জাতীয় ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন,

আপডেট সময় ১১:৫৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬