ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নবীনগরে নৌকায় বসা নিয়ে বিরোধ: ঘুষিতে প্রাণ গেল এক ব্যক্তির Logo সংসদে হাসনাত আবদুল্লাহ আবার ভয় ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে Logo আল্লাহর দেওয়া বজ্রপাতে ১২ জনের মৃত্যু Logo টানা তাপদাহের মধ্যে রাজধানীসহ বিভিন্ন স্থানে স্বস্তির বৃষ্টি Logo ইসলামপুরে আওয়ামীলীগের ২৪ নেতাকর্মী জামিন চেয়ে আদালতে স্বেচায় আত্মসমর্পন করায় আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দেন Logo কিশোরগঞ্জ জেলার ভৈরবে গজারি ইউনিয়নের প্রধান নুরুল ইসলাম খোলকানী অনুষ্ঠিত, সহস্রাধিক মানুষের উপস্থিতি ছিল Logo আবিদুলের অভিযোগের জবাবে সাদিক কায়েম ‘ছাত্রদলের অপকর্ম, দেশের সংকট- সবকিছু ঢেকে দিতে সংঘবদ্ধ অ্যাকটিভিজম দৃশ্যমান হচ্ছে Logo রাজধানীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড Logo ট্রাম্পের নৈশভোজে গুলি, হামলাকারী আটক Logo কাশিমপুরে কসাইয়ের ছুরিকাঘাতে চিকিৎসক গুরুতর জখম, ঘাতক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া-১: স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণায় চেয়ারম্যান পদ ছাড়লেন ইকবাল চৌধুরী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ও স্থানীয় জনপ্রতিনিধি ইকবাল চৌধুরী। আজ বৃহস্পতিবার দুপুরে নাসিরনগর উপজেলা সদরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে তিনি ইতোমধ্যে বুড়িশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন।

ইকবাল চৌধুরী নাসিরনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি চার মেয়াদে বুড়িশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে স্থানীয় পর্যায়ে জনপ্রিয় মুখ।

সংবাদ সম্মেলনে ইকবাল চৌধুরী বলেন, “আমি কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা সুবিধাভোগী মহলের প্রতিনিধি হয়ে নয়, বরং নাসিরনগরের সাধারণ মানুষের অধিকার আদায়ে নির্বাচনে নামছি। নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের জন্য সংসদে কথা বলব।” তিনি আরও জানান, কৃষিভিত্তিক এই এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনই তার প্রধান লক্ষ্য।

সংবাদ সম্মেলনে স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা ইকবাল চৌধুরীর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তাকে একজন সৎ ও জনবান্ধব নেতা হিসেবে অভিহিত করেন।

নাসিরনগর উপজেলার ১৩টি ইউনিয়ন নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে ভোটের রাজনীতিতে ইকবাল চৌধুরীর এই ঘোষণা নতুন সমীকরণ তৈরি করবে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীনগরে নৌকায় বসা নিয়ে বিরোধ: ঘুষিতে প্রাণ গেল এক ব্যক্তির

ব্রাহ্মণবাড়িয়া-১: স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণায় চেয়ারম্যান পদ ছাড়লেন ইকবাল চৌধুরী

আপডেট সময় ১০:৫১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬