ঢাকা ০১:১৬ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা Logo সংসদেই সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত হবে অথচ জুলাই সনদ বাস্তবায়নের তালবাহানা অবৈধ সরাষ্ট্রমন্ত্রী Logo পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে নৌপথে সার্বিক নিরাপত্তায় বাংলাদেশ কোস্ট গার্ড Logo পশুর নদীসহ সুন্দরবনসংলগ্ন নদ-নদীর জীবন্ত সত্তা ফিরিয়ে আনতে হবে: মোংলায় প্রতিমন্ত্রী লায়ন ড.শেখ ফরিদুল ইসলাম Logo সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না হলে আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের Logo ১৬টি জ্বালানিবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে, আরও তিনটি আসছে Logo ভাঙ্গুড়ায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত Logo লেবাননে ইসরাইলের হামলায় নিহত ৩১ Logo ইরান যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় বিপাকে যুক্তরাষ্ট্র: উত্তরণের পথ খুঁজছেন ট্রাম্প Logo আনোয়ারায় শ্রমজীবী ও পেশাজীবীদের সম্মানে এডভোকেট নুরুল কবির রানা’র ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে

রিজার্ভ চুরি: প্রতিবেদন জমার তারিখ পেছাল ৯২ বার

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ১২:২২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ৭৫ ০.০০ বার পড়া হয়েছে

রিজার্ভ চুরি: প্রতিবেদন জমার তারিখ পেছাল ৯২ বার
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ আবারও পেছাল। মঙ্গলবার সকালে প্রতিবেদন জমা দেওয়ার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ ফেব্রুয়ারি। আদালত এই তারিখ নির্ধারণ করে।

এর আগে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ১৩ জানুয়ারি দিন ধার্য করে আদালত। এ নিয়ে ৯২ বার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পরিবর্তন হলো।

২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে হ্যাকাররা প্রায় ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি করে নেয়।

এ ঘটনায় ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের উপপরিচালক জোবায়ের বিন হুদা মতিঝিল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন।

মামলা করা হয় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে। পরদিন ১৬ মার্চ আদালত মামলাটির তদন্তভার সিআইডিকে দেয়। এরপর থেকে সিআইডি তদন্তকাজ পরিচালনা করছে। তবে প্রায় ৯ বছর পেরিয়ে গেলেও এখনো তদন্ত প্রতিবেদন জমা দেওয়া সম্ভব হয়নি।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

রিজার্ভ চুরি: প্রতিবেদন জমার তারিখ পেছাল ৯২ বার

আপডেট সময় ১২:২২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬